রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
উদ্বোধন শুধু নামমাত্র দুই বছর পেরিয়ে গেলেও চালু হয়নি বাউফল সাধারণ পাঠাগার নাটোরে ৬ দিন ব্যাপী স্কাউটসের আঞ্চলিক কাব ক্যাম্পুরী উদ্বোধন প্রয়োজনে আবারো ৭১ জেগে উঠবে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর লাশ দাফনে বাধা সহ দেশের বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধাদের হয়রানি নির্যাতনের প্রতিবাদে দিনাজপুরে মুক্তিযোদ্ধা সংসদের মানব বন্ধন নবাবগঞ্জে উৎসবমুখর পরিবেশে আইইএসের জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নবীন-প্রবীণ আন্তঃপ্রজন্ম মিলন মেলায় অংশগ্রহণ করে নিজেকে ধন্য মনে করছি : রেলপথ ও পরিবহন প্রতিমন্ত্রী হাবিব গুলিস্তান-সদরঘাট রাস্তায় হকার বসতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা নেই: নাহিদ ইসলাম বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে কর্মমুখী শিক্ষা ও দক্ষ জনশক্তি তৈরিতে গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

প্রয়োজনে আবারো ৭১ জেগে উঠবে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর লাশ দাফনে বাধা সহ দেশের বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধাদের হয়রানি নির্যাতনের প্রতিবাদে দিনাজপুরে মুক্তিযোদ্ধা সংসদের মানব বন্ধন

আজহারুল আজাদ জুয়েল, দিনাজপুর:
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

 

পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর লাশ দাফনে বাধা সহ দেশের বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধাদের হয়রানি নির্যাতনের প্রতিবাদে দিনাজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ ৩১ অক্টোবর শনিবার সকাল দশটায় দিনাজপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে। মানব বন্ধনে দিনাজপুরের বিভিন্ন উপজেলা হতে আগত বিপুল সংখ্যক মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেন। মুক্তিযোদ্ধাগণ তাদের বক্তব্যে জামাত শিবিরের নেককারজনক কর্মকান্ডের তীব্র প্রতিবাদ জানান এবং বলেন ৭১ কে ভুলিয়ে দেওয়ার জন্যই তারা মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে নানা রকম কল্পকাহিনী তৈরি করছে এবং একাত্তরের মতো এখনো মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। জামাত ইসলাম একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল এবং এখনো তাদের সেই চরিত্র পাল্টায় নাই, এমন অভিযোগ করেন মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ। বক্তাগণ মানিক পশারীর লাশ দাফনে বাধা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, দিনাজপুর জেলা ইউনিট কমান্ডের আহবায়ক মোকশেদ আলী মঙ্গোলিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধন প্রায় এক ঘন্টাব্যাপী চলে। মানববন্ধনে মোকশেদ আলী মঙ্গোলিয়া ছাড়াও ফুলবাড়ি উপজেলা কমান্ডের ইব্রাহিম হোসেন, কাহারুল উপজেলা কমান্ডের অধ্যক্ষ রফিকুল ইসলাম,ও বীর মুক্তিযোদ্ধা আবুল হাশিম তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল কাদির জুয়েল, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সাইফুদ্দিন আকতার সহ মুক্তিযোদ্ধা প্রজন্ম কমান্ডের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। মোকশেদ আলী মঙ্গোলিয়া তার বক্তব্যে বলেন, জামাত শিবির মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর পক্ষে তৎপরতা চালিয়ে ছিল। তারা মুক্তিযোদ্ধাদের কাছে পরাজিত হয়েছিল। পরাজয়ের সেই গ্লানি এখনও ভুলে নাই। এই কারণে তারা মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। কিন্তু তাদের আস্ফালন চলতে দেওয়া যাবে না। যেভাবে অতীতে তাদেরকে পরাজিত করা হয়েছিল সেভাবে সামনের দিনেও তাদেরকে পরাজিত করা হবে, প্রয়োজনে আবারো ৭১ জেগে উঠবে। তিনি জামাতকে হুঁশিয়ার করে দিয়ে বলেন, বেশি আস্ফালন ভালো নয়। আমরা বয়:বৃদ্ধ হয়েছি বলে নিশ্চুপ থাকব এমনটি মনে করার কোন কারণ নেই। আমাদের সাথে দেশের স্বাধীনতাকামি, মুক্তিকামি মানুষ রয়েছে। প্রয়োজন হলে দেশবাসীকে সঙ্গে নিয়ে আমরা একাত্তরের মতোই গর্জে উঠবো। মানববন্ধনে অন্যান্য বক্তাগণ বলেন, রাজনীতির নামে যারা ইসলামের কথা বলছে, তারাই লাশ দাফনে বাধা দিয়েছে, লাশ জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছে এবং অতীতে কবর থেকে লাশ তুলে জ্বালিয়েও দিয়েছে। লাশের প্রতি এই ধরনের বর্বরতা ও নিষ্ঠুরতা, এগুলো কোন ধরনের ইসলাম আমরা বুঝিনা। ইসলামে এমন কোন বিধান কোথাও নেই। কাজেই জামাতে ইসলাম কোন ইসলামী দল নয় । তারা ইসলামের নামে ধোঁকাবাজি দেয়।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫১ পূর্বাহ্ণ
  • ১১:৪৫ পূর্বাহ্ণ
  • ১৫:৪৩ অপরাহ্ণ
  • ১৭:২৩ অপরাহ্ণ
  • ১৮:৩৮ অপরাহ্ণ
  • ৬:০৪ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102