গতকাল সারাদিনব্যাাপী খিলগাঁও পল্লীমা সংসদ মিলনায়তনে সকাল ১০টায় নবীন- প্রবীণ মিলন মেলার প্রথম অধিবেশনের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম এবং সরকাী জরুরি কাজে চলে যাওয়ার পরেই নাস্তা শেষ করে দ্বিতীয় অধিবেশন শুরু করেন। দ্বিতীয় অধিবেশনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আনু মোহাম্মদ, ডাক্তার হালিদা হানুম, সাধারণ সম্পাদক নাজিমুল আবেদীন শুভেচ্ছা বক্তব্য রাখেন সন্চালকের দায়িত্ব পালন করেন সাংগঠনিক সম্পাদক আওয়াল কামরুজ্জামান ফরিদ। বক্তব্য রাখেন অ্যাডভোকেট নিলান্জনা রিফাত সুরভী,সৈয়দা তাসনিম হোসেন উপল এবং সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাফিজুর রহমান ময়না। আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান শহিদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান আলী, বীর মুক্তিযোদ্ধা মন্জুর আহমেদ খান এবং ঢাকা ৯ আসনের সংসদ সদস্য এবং রেলপথ ও পরিবহন প্রতি হাবিবুর রশিদ হাবিব। প্রধান অতিথি হিসেবে সবশেষে উপস্থিত হয়েও তাঁর আন্তরিকতায় উপস্থিত দর্শকদের বিপুল উতসাহ ও মনোমুগ্ধকর পরিবেশে বক্তব্য প্রদান করেন প্রতিমন্ত্রী মহোদয় । তিনি নবীন হলেও প্রবীণদের সম্মানে তার সহযোগিতা অব্যাহত রাখার আশা ব্যক্ত করেন। তিনি বলেন, নবীন -প্রবীণদের আন্তঃপ্রজন্ম স্বনির্ভর ক্লাবের উদ্দেশ্য ও কার্যক্রম সফলতার সঙ্গে এগিয়ে এই আশা ব্যক্ত করছি।