রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
উদ্বোধন শুধু নামমাত্র দুই বছর পেরিয়ে গেলেও চালু হয়নি বাউফল সাধারণ পাঠাগার নাটোরে ৬ দিন ব্যাপী স্কাউটসের আঞ্চলিক কাব ক্যাম্পুরী উদ্বোধন প্রয়োজনে আবারো ৭১ জেগে উঠবে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর লাশ দাফনে বাধা সহ দেশের বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধাদের হয়রানি নির্যাতনের প্রতিবাদে দিনাজপুরে মুক্তিযোদ্ধা সংসদের মানব বন্ধন নবাবগঞ্জে উৎসবমুখর পরিবেশে আইইএসের জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নবীন-প্রবীণ আন্তঃপ্রজন্ম মিলন মেলায় অংশগ্রহণ করে নিজেকে ধন্য মনে করছি : রেলপথ ও পরিবহন প্রতিমন্ত্রী হাবিব গুলিস্তান-সদরঘাট রাস্তায় হকার বসতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা নেই: নাহিদ ইসলাম বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে কর্মমুখী শিক্ষা ও দক্ষ জনশক্তি তৈরিতে গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

নাটোরে ৬ দিন ব্যাপী স্কাউটসের আঞ্চলিক কাব ক্যাম্পুরী উদ্বোধন

মো. মনজুর ই মওলা সাব্বির ,নাটোর জেলা সংবাদদাতা :
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

‘আজকের কাব, আগামীর নেতৃত্ব’-এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে উদ্বোধন হয়েছে বাংলাদেশ স্কাউটসের ৬ দিন ব্যাপী সপ্তম আঞ্চলিক কাব ক্যাম্পুরী। শনিবার দুপুর ১২ টায় রাণী ভবানী রাজবাড়ি চত্বরে ক্যাম্পুরীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। জাতীয় সংসদের হুইপ দুলু বলেন, স্কাউট আন্দোলনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা দেশের যোগ্য নাগরিক হয়ে গড়ে উঠছে। নিজেদের সুন্দর করা এবং পরিবেশকে সুন্দর করতে তারা কাজ করে যাচ্ছে। আগামীতে তারাই দেশের নেতৃত্বে আসীন হবে। হুইপ দুলু আরো বলেন, অস্থির পৃথিবীতে সারা বিশ্বের ছয় কোটি স্কাউটস সদস্যরা নিরলসভাবে মানবতার সেবায় নিয়োজিত আছে। তাদের এই অসামান্য অবদান আগামীতে ব্যাপকভাবে মূল্যায়ন করা হবে বলে আমি বিশ্বাস করি। রাজশাহীর ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মো. রেজাউল আলম সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোরের জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক এবং রাজশাহী আঞ্চলিক স্কাউটসের আঞ্চলিক পরিচালক মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠানের কাব সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয় এবং কাব সদস্যদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশিত হয়। উল্লেখ্য, রাজশাহী বিভাগের আটটি জেলা ও একটি মেট্রোপলিটনসহ মোট ২৬০টি ইউনিটের কাব স্কাউট, ইউনিট লিডার, স্বেচ্ছাসেবক এবং কর্মকর্তা সহযোগে দুই হাজার ২০০ জন ক্যাম্পুরীতে অংশগ্রহন করছেন। ক্যাম্পুরী আগামী ৪ঠা নভেম্বর শেষ হবে। ক্যাম্পুরীতে শিশুদের মধ্যে নেতৃত্বে গুণাবলী, শৃংখলা, সৃজনশীলতা, আত্মনির্ভরশীলতা ও সেবার মানসিকতা বিকাশের লক্ষ্যে ক্যাম্পুরীতে ১২টি উচ্ছ্বাস ও পাঁচটি উৎসবের আয়োজন করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫১ পূর্বাহ্ণ
  • ১১:৪৫ পূর্বাহ্ণ
  • ১৫:৪৩ অপরাহ্ণ
  • ১৭:২৩ অপরাহ্ণ
  • ১৮:৩৮ অপরাহ্ণ
  • ৬:০৪ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102