বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
গুলিস্তান-সদরঘাট রাস্তায় হকার বসতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা নেই: নাহিদ ইসলাম বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে কর্মমুখী শিক্ষা ও দক্ষ জনশক্তি তৈরিতে গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির নাটোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত ৭ নভেম্বরের চেতনা অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করবে : রুহুল কবির রিজভী বাংলাদেশ-পাকিস্তানের খাদ্য সংরক্ষণ ও দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর অ্যাক্রেডিটেশন কাউন্সিলকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা নেই: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, বর্তমান পরিস্থিতিতে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হওয়ার সম্ভাবনা নেই। সরকারি দলের অভ্যন্তরীণ কোন্দলে কয়েক শ মানুষ হতাহত হয়েছেন। নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসন দলীয়করণ হয়েছে। ১১ দলীয় জোটের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে সুস্পষ্ট প্রস্তাব দেয়া হবে। সেই প্রস্তাবের ভিত্তিতে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে হবে। বুধবার (২৮ অক্টোবর) রাজবাড়ী পৌরসভা মিলনায়তনে অঞ্চলভিত্তিক সমন্বয় সভার আগে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের পর দেশে এমন পরিস্থিতি হওয়ার কথা ছিল না। নির্বাচনের পর সংসদ গঠন ও গণভোট অনুষ্ঠিত হলেও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে সংস্কারপ্রক্রিয়া এগিয়ে নেয়ার কথা ছিল সরকারের। কিন্তু তা হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে পুলিশ বাহিনী সংস্কারের কিছু উদ্যোগ নেয়া হলেও তা সম্পন্ন করা সম্ভব হয়নি। বর্তমান সরকারও পুলিশকে পুরনো কায়দায় ব্যবহার করছে বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, সরকারের সমালোচনা করায় এ পর্যন্ত প্রায় ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দেয়া হয়েছে। সরকার কর্তৃত্ববাদের দিকে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতি প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি চিরতরে শেষ হয়েছে। তবে দলটির দোসররা এখনো রয়ে গেছে বলে দাবি করে তিনি বলেন, তাদের বিরুদ্ধে আদর্শিক লড়াই অব্যাহত থাকবে। একই সঙ্গে নতুন চাঁদাবাজ ও দুর্নীতিবাজ শক্তির বিরুদ্ধেও লড়াই চালিয়ে যাওয়ার কথা বলেন তিনি। গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে না। গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশও বাস্তবায়ন করা হয়নি বলে অভিযোগ করেন তিনি। সভায় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন, সহসাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান অপু এবং সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাইয়েদ জামিল উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৮ পূর্বাহ্ণ
  • ১১:৪৬ পূর্বাহ্ণ
  • ১৫:৪৮ অপরাহ্ণ
  • ১৭:২৮ অপরাহ্ণ
  • ১৮:৪২ অপরাহ্ণ
  • ৬:০০ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102