রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
“চড়ারহাট গণহত্যা” দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত সংখ্যালঘু-সংখ্যাগুরুর বিভাজন নয়, পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডে ডিএসসিসির বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান : মো. আবদুস সালাম হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১০৮৬ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র ঠেকাতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রতিটি স্কুলে উন্নত কম্পিউটার ল্যাব নিশ্চিত করতে হবে : অর্থমন্ত্রী ২০ বছরের দাবি পূরণ, হকারমুক্ত মিরপুর: ডিএনসিসি প্রশাসক মৌলবাদ মোকাবিলায় সংস্কৃতিকে কাজে লাগাতে হবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতি নিচ্ছে ডিএসসিসি : মো. আবদুস সালাম

“চড়ারহাট গণহত্যা” দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

মেহেদী হাসান, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলাধীন চড়ারহাট বদ্ধভূমিতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে “১০ অক্টোবর গণহত্যা” দিবস পালন করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) চড়ারহাট শহীদ মিনার চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা এ জেড এম জাহিদ হোসেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি মো. আতিকুর রহমান রাজা, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. কবিরুল ইসলাম কবিরসহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী, চড়ারহাট শহীদ স্মৃতি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মিজানুর রহমান, সহকারী অধ্যাপক মো. আজগর আলীসহ অত্র কলেজের প্রভাষক, সহকারী অধ্যাপক, কর্মচারী ও শিক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, এলাকার সুশীল সমাজ ও সাংবাদিকরা। এর আগে যুদ্ধাহত পরিবারের সদস্য ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে বদ্ধভূমির স্মৃতি মিনারে পুষ্পস্তবক ও নিরবতা পালনের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে গণকবর স্থানে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডাঃ এজেড এম জাহিদ হোসেন বলেন, “১০ অক্টোবর চড়ারহাট গণহত্যা” দিবস নবাবগঞ্জের ইতিহাসের এক ঘৃণ্যতম অধ্যায়। এই দিবসের চেতনাকে হৃদয়ে ধারণ করে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে এবং যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪২ পূর্বাহ্ণ
  • ১১:৪৯ পূর্বাহ্ণ
  • ১৫:৫৯ অপরাহ্ণ
  • ১৭:৪১ অপরাহ্ণ
  • ১৮:৫৪ অপরাহ্ণ
  • ৫:৫৩ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102