শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিটি স্কুলে উন্নত কম্পিউটার ল্যাব নিশ্চিত করতে হবে : অর্থমন্ত্রী ২০ বছরের দাবি পূরণ, হকারমুক্ত মিরপুর: ডিএনসিসি প্রশাসক মৌলবাদ মোকাবিলায় সংস্কৃতিকে কাজে লাগাতে হবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতি নিচ্ছে ডিএসসিসি : মো. আবদুস সালাম সাধারণ মানুষের দল বিএনপিতে ধর্ম-বর্ণের ভেদাভেদ নেই : সমাজকল্যাণমন্ত্রী সৌদি পাঠানোর নামে প্রতারণা অভিযোগ বাউফলে মিজান চক্রের বিরুদ্ধে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে : হুইপ দুলু ফ্যাসিবাদী আমলে বইয়ে ব্যক্তির গুণকীর্তন ও ছবি রাখাকে প্রাধান্য দেওয়া হতো: রিজভী ১৭ বছরের অপচয়-দুর্নীতি বর্তমান সরকার বন্ধ করেছে: মঈন খান জঙ্গল সলিমপুরে সারদার আদলে পুলিশ একাডেমি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে : হুইপ দুলু

মো. মনজুর ই মওলা সাব্বির নাটোর জেলা সংবাদদাতা :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকার সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে। ওই সরকারের পিছনে যারা ছিল তারা চেয়েছিল বাংলাদেশকে শেষ করতে। কোন দেশকে যদি পিছনে ফেলতে হয়, ধ্বংস করে দিতে হয়, নিশ্চিহ্ন করতে হয়, তাহলে সে দেশের শিক্ষা ব্যবস্থাকে নিশ্চিহ্ন করে দিতে হয়। আওয়ামীলীগ পরিকল্পিত ভাবে সেটাই করছিলো। আওয়ামী লীগের সময় পরীক্ষার হলে পরীক্ষার্থীরা না লিখে সাদা কাগজ জমা দিয়ে চলে আসলেও জিপিএ ফাইভ কিংবা একটু লিখলেই গোল্ডেন ফাইভ পেত। বর্তমানে তারেক রহমানের সরকার ক্ষমতায় আসার পর শিক্ষা নিয়ে এই তামাশা খামখেয়ালীপনা বন্ধ করেছে। না পড়ে আর কেউ পাশ করবে না। বিএনপি সরকার শিক্ষার উন্নয়নে গত অর্থ বছরের বাজেটে সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ করেছে শিক্ষা খাতে। কারণ শিক্ষা হচ্ছে জাতির মেরুদন্ড। শিক্ষার কোন বিকল্প নেই। শুক্রবার বেলা ১১ টার দিকে নাটোর শহরের পটুয়াপাড়ার ঝাউতলা মরিয়ম স্কুলে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন। মরিয়ম স্কুলের প্রধান শিক্ষক সিস্টার শিল্পী পেরেরা আরএনডিএম এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাটোর-নওগাঁ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আন্না মিনজ, পটুয়াপাড়ার সেন্ট ফাব্রিস ডায়ালগ সেন্টারের পরিচালক ফাদার দীনো যাকোমিন্নেল্লী পিমে, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম ও এমদাদুল হক আল মামুন প্রমুখ। অনুষ্ঠানে হুইপ দুলু আরো বলেন, বিএনপি সরকার শান্তিপূর্ণ ভাবে দেশ পরিচালনা করতে চায়। বিএনপি কোন সন্ত্রাস অরাজকতায় বিশ্বাস করে না। একটি মহল পাশের দেশে বসে নানা উছিলায় আমাদের দেশকে আশান্ত করে ফায়দা লুটতে চায়। তাদের বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। দুলু আরো বলেন, বাংলাদেশে হিন্দু মুসলিম খ্রীষ্টান বৌদ্ধসহ সকল ধর্ম ও চিন্তার মানুষ মিলে মিশে বসবাস করে। যার যার ধর্মীয় উৎসব উদযাপন করে। কোন হিংসা বিদ্বেষ নেই। সকল ধর্মের মানুষ যেন যার যার ধর্ম কর্ম ঐতিহ্য পালন করতে পারে কোথাও কোন সমস্যা না হয় এ বিষয়েও সকলকে সচেতন থাকতে হবে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪০ পূর্বাহ্ণ
  • ১১:৫০ পূর্বাহ্ণ
  • ১৬:০৩ অপরাহ্ণ
  • ১৭:৪৫ অপরাহ্ণ
  • ১৮:৫৮ অপরাহ্ণ
  • ৫:৫১ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102