বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির নরসিংদী সদর উপজেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট কমিটি সম্প্রতি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন নুরালাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইখতিয়ার আহম্মেদ ও বিলাসদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ফারহানা আফরোজ। কমিটিতে সিনিয়র সহ সভাপতি নির্বাচিত হয়েছেন, চাঁনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাহাউদ্দিন মাহমুদ ও আনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরে আরা, সহ সভাপতি নির্বাচিত হয়েছেন, বালাপুরেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজালুর রহমান, উত্তরভাসানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহবুব আলম, আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন, চিনিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা বেগম, নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন আক্তার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে নজরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ন্ত কুমার ভৌমিক ও চরহাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঞ্জুমান আরা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক শেখেরচর হরিগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল হক, আব্দুল্লাহ কান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা আক্তার, সাংগঠনিক সম্পাদক কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম চন্দ্র রায়, সহ-সাংগঠনিক সম্পাদক মহিষাশুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিতা বাউল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক দত্তপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেহানা পারভীন, দপ্তর সম্পাদক কান্দাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক গদাইরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাকসুদা আয়রিন, অর্থ বিষয়ক সম্পাদক আলোকবালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা আক্তার জুমা, সহ-অর্থ বিষয়ক সম্পাদক কাউরিয়াড়াপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আক্তার, ক্রীড়া সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ডৌকাদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ লুৎফুনন্নাহার, মিডিয়া ও প্রচার সম্পাদক রহিমদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোহিনুর খানম, সহমিডিয়া ও প্রচার সম্পাদক খিদিরকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা বেগম, মহিলা বিষয়ক সম্পাদক পাইকারদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মৎ ফরিদা ইয়াছমিন রুবি, সহ-মহিলা বিষয়ক সম্পাদক আখালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা ইয়াছমিন, কার্যনির্বাহী সদস্য হলেন, বনাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রৌশনারা, বালাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপসি রানী সাহা, আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিত্রী রানী রায়, খোর্দনওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপ্ন রানী দাস, পুরানচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মজিবুর রহমান ও ফজুরকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলন চন্দ্র বিশ্বাস। বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি রিয়াজ পারভেজ ও সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।