মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ঢাকা এর আন্ত: কলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ নরসিংদী সরকারি কলেজ ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন অত্যান্ত আনন্দঘন পরিবেশে গতকাল রবিবার সরকারি কলেজ মাঠে উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে এ আন্ত: কলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন নরসিংদী সদর-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। নরসিংদী সরকারি কলেজ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশতাক আহমেদ ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মো: খাদিম হোসেন, নরসিংদী সরকারি কলেজ শিক্ষক পরিষদ এর সম্পাদক ও হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক প্রফেসর আবদুল হালিম ভূইয়া, নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি এম এ জলিল, হারুন অর রশিদ, গোলাম কবির কামাল। উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপি ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। নরসিংদী সরকারি কলেজের সকল শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিগণ। এ ক্রীড়া প্রতিযোগিতায় নরসিংদী জেলার ৩৬ টি কলেজ অংশগ্রহণ করছে। মোট ১২ টি ইভেন্টে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি সংসদ সদস্য বেলুন ও শান্তির পায়রা কবুতর উড়িয়ে ও ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। তিনি উদ্বোধনী বক্তৃতায় বলেন আমাদের সরকার দলীয় করণে বিশ্বাস করে না। শিক্ষা সকলের অধিকার এটা কোন দাবী নয়। খেলাধুলা শারীরিক, মানসিক ও মেধা বিকাশ করে। কাজেই পড়ালেখার পাশাপাশি ছাত্র-ছাত্রীদেরকে খেলাধুলা করতে হবে।