রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন এলডিসি উত্তরণে চ্যালেঞ্জ আমলাতান্ত্রিক জটিলতা কাটাতে হবে: অর্থনীতিবিদ ড. ওয়াহিদউদ্দিন সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আত্মমর্যাদাশীল বাংলাদেশ পুনঃপ্রতিষ্ঠা করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দিনাজপুর জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান দিশবন্দী হাতিশাল দ্বি মুখী ফাযিল (স্নাতক) মাদ্রাসা আওয়ামীলীগের সন্ত্রাসের বিরুদ্ধে বাউফল বিএনপিরআওয়ামী বিক্ষোভ মিছিল গাইবান্ধা জেলার প্রেসক্লাবের বনভোজন অনুষ্ঠিত হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু নতুন আক্রান্ত এক হাজার ২৭০ এক পণ্যের দাম কমলে আরেকটি বেড়ে যায় বাজার সারতে হয় কাটছাঁট করে গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি ও এসআরবি-বিজিবি প্রধান

বাউফলে সোয়া কোটি টাকার সেতুতে নির্মাণত্রুটি, সংশোধনের নির্দেশ ইউএনওর

মোঃ বাবুল হোসাইন বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে প্রায় সোয়া কোটি টাকা ব্যয়ে নির্মিত ১৫ মিটার গার্ডার সেতুর নির্মাণত্রুটি সরেজমিনে পরিদর্শন করেছে উপজেলা প্রশাসন। এ সময় সেতুর অ্যাপ্রোচ সড়ক ও গাইড ওয়ালে ত্রুটি দেখতে পেয়ে তা দ্রুত সংশোধনের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ। সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার পশ্চিম নুরাইনপুর-রামনগর খালের ওপর নির্মিত সেতুটি পরিদর্শন করেন তিনি। এ সময় যানবাহন চলাচলের উপযোগী করে সেতুর অ্যাপ্রোচ ও গাইড ওয়ালের ত্রুটি সংশোধনের নির্দেশ দেন। অন্যথায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রুকাইয়া ট্রেডার্সের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান ইউএনও। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. রফিকুল ইসলাম বলেন, আমি সবেমাত্র এখানে যোগদান করেছি। ২০২৩-২৪ অর্থবছরে সেতুটি নির্মাণ করা হয়েছে। সেতুর সেন্টারিংয়ে ত্রুটির কারণে এর সৌন্দর্যবর্ধন হয়নি। এ ছাড়া অ্যাপ্রোচ ও গাইড ওয়ালে যে সমস্যা দেখা দিয়েছে, তা যথাযথভাবে সংশোধন করে দেওয়ার জন্য ঠিকাদারকে বলা হয়েছে। পরিদর্শনকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলামসহ স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সেতুটির নির্মাণকাজের গুণগত মান ও বিভিন্ন ত্রুটি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসন সরেজমিনে পরিদর্শন করে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৬ অপরাহ্ণ
  • ১৭:১৫ অপরাহ্ণ
  • ১৮:৩১ অপরাহ্ণ
  • ৬:১৬ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102