মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচ ধাপে হবে ৪৩০০ ইউপি নির্বাচন ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ এক বিমা কোম্পানির কাছে আটকা ৩ হাজার কোটি টাকা, ব্যবস্থা নেওয়ার আশ্বাস অর্থমন্ত্রীর শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাউফলে ঘুমন্ত অবস্থায় তিন বোনসহ চারজনকে পিটিয়ে জখমের অভিযোগ গাইবান্ধায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন দখলের চেষ্টার অভিযোগ, সংঘর্ষের আশঙ্কা দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের শোকেজিং ও পিচিং অনুষ্ঠিত শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকাসহ তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন লোকসানের শঙ্কা নিয়েও আগাম আলু চাষে ব্যস্ত কৃষকরা গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আটজনের মৃত্যু হাসপাতালে নতুন রোগী ১৬৭৪ রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরো গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

গাইবান্ধায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন দখলের চেষ্টার অভিযোগ, সংঘর্ষের আশঙ্কা

রনি সরকার গাইবান্ধা প্রতিনিধি :
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং- রাজঃ ১৩১৮) বৈধ কমিটিকে বাদ দিয়ে একটি বহিরাগত চক্র সংগঠনটি দখলের চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। ইউনিয়নের নিবন্ধন নম্বর ব্যবহার করে পাল্টা কার্যক্রম ও নির্বাচনের ঘোষণা দেওয়ায় শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছেন সংগঠনের নেতারা। রোববার (১৫ নভেম্বর) দুপুরে গাইবান্ধা জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন সংগঠনের সভাপতি শ্রী দিনেশ চন্দ্র সরকার। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, গত ১ মে ২০২৬ তারিখে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সাধারণ সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে বর্তমান কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির তালিকা সংশ্লিষ্ট শ্রম দপ্তরেও দাখিল করা হয়েছে। তবে বৈধ কমিটিকে উপেক্ষা করে ইউনিয়নের সঙ্গে সংশ্লিষ্ট নন এমন কিছু ব্যক্তি কাচারি বাজার এলাকায় অস্থায়ী কার্যালয় স্থাপন করেছেন। পাশাপাশি গত ২৫ অক্টোবর ২০২৬ তারিখে নির্বাচনের ঘোষণা দিয়ে মাইকিং ও প্রচার-প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তারা। মোতাজ্জুর রহমান বাবু নামে এক ব্যক্তিকে প্রধান নির্বাচন কমিশনার ঘোষণা করে সাধারণ শ্রমিকদের বিভ্রান্ত করা হচ্ছে বলেও দাবি করেন সংগঠনের নেতারা। তাদের অভিযোগ, ইউনিয়নের নিবন্ধন নম্বর ব্যবহার করে একটি অসাধু চক্র পৃথক সংগঠনের মতো কার্যক্রম পরিচালনা করছে। এতে প্রকৃত শ্রমিকদের মধ্যে বিভ্রান্তি ও উত্তেজনা বাড়ছে। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি সুবাস, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক আজগর আলী, কোষাধ্যক্ষ খাজা, প্রচার সম্পাদক সাহাবুল মিয়া, সাংগঠনিক সম্পাদক ছকু, কার্যকরী সদস্য লুৎফর, স্বাধীন ও সন্তোষসহ অন্যরা।
এ ঘটনায় দ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা নিবন্ধক, আঞ্চলিক শ্রম দপ্তর (বগুড়া) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগের অনুলিপি পাঠানো হয়েছে। সংগঠনের নেতারা বলেন, শ্রমিকদের স্বার্থ ও সংগঠনের বৈধতা রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। অন্যথায় পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৯ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৭ অপরাহ্ণ
  • ১৭:১৬ অপরাহ্ণ
  • ১৮:৩২ অপরাহ্ণ
  • ৬:১৩ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102