মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচ ধাপে হবে ৪৩০০ ইউপি নির্বাচন ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ এক বিমা কোম্পানির কাছে আটকা ৩ হাজার কোটি টাকা, ব্যবস্থা নেওয়ার আশ্বাস অর্থমন্ত্রীর শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাউফলে ঘুমন্ত অবস্থায় তিন বোনসহ চারজনকে পিটিয়ে জখমের অভিযোগ গাইবান্ধায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন দখলের চেষ্টার অভিযোগ, সংঘর্ষের আশঙ্কা দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের শোকেজিং ও পিচিং অনুষ্ঠিত শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকাসহ তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন লোকসানের শঙ্কা নিয়েও আগাম আলু চাষে ব্যস্ত কৃষকরা গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আটজনের মৃত্যু হাসপাতালে নতুন রোগী ১৬৭৪ রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরো গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের শোকেজিং ও পিচিং অনুষ্ঠিত

আজহারুল আজাদ জুয়েল, দিনাজপুর:
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় এবং ডেমক্রেসিওয়াচের উদ্যোগে ইয়ুথ কানেক্ট ইয়ুথ এন্টারপ্রিনিয়ারশীপ ডেভেলপমেন্ট প্রজেক্ট এর আওতায় দিনাজপুরে ২৬টি সম্ভাবনাময় ব্যবসায়িক ধারণা নিয়ে গ্রীন বিজনেস আইডিয়া শোকেজিং ও পিচিং সেশন অনুষ্ঠিত হয়েছে। ১৪ নভেম্বর শনিবার দিনাজপুর প্রেসক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত যুবরা তাঁদের উদ্ভাবনী ব্যবসায়িক ধারণা, উদ্যোগের সম্ভাবনা, বাস্তবায়ন পরিকল্পনা এবং স্থানীয় অর্থনীতিতে অবদান রাখার বিষয়গুলো বিচারক প্যানেলের সামনে উপস্থাপন করেন। রাখী গোপাল দেবনাথ এর সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য রাখেন স্যাম মহিউদ্দিন মঈন। অনুষ্ঠানে অতিথি ও পিচিং সেশনের বিচারক প্যানেলে উপস্থিত ছিলেন দিনাজপুর চেম্বার অব কমার্সের পরিচালক মন্জুর মোর্শেদ সুমন, কম্প্রিহেনসিভ কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড এর সিইও কবি ইঞ্জিনিয়ার রেজা হক, দিনাজপুর বিসিক এর প্রমোশন কর্মকর্তা ইমরান আলী, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদ গোলাম নবী দুলাল, জেলা নাগরিক প্লাটফর্মের আহবায়ক আজহারুল আজাদ জুয়েল, ঝুট ওয়াল্ড ‘র সিও ও জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত উদ্যোক্তা শিউলি আক্তার জুতি, খানসামা টিটিসির প্রশিক্ষক আরিফা খাতুন, রিসার্স অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের মকিদ হায়দার শিপন, ব্র্যাক ব্যাংকের সিনিয়র অফিসার শাহেদুল্লাহ আলিম, ডেমোক্রেসি ওয়াক্তের ক্যাপাসিটি বিল্ডিং কোঅর্ডিনেটর আব্দুস সেলিম। বিচারক প্যানেল অংশগ্রহণকারী তরুণ উদ্যোক্তাদের ব্যবসায়িক ধারণা, উদ্ভাবনী সক্ষমতা, বাজার সম্ভাবনা, আর্থিক পরিকল্পনা এবং উদ্যোগগুলোর বাস্তবায়নযোগ্যতা মূল্যায়ন করেন। পাশাপাশি তাঁরা তরুণদের ব্যবসায়িক ধারণাগুলোকে আরও কার্যকর ও টেকসই করে গড়ে তোলার বিষয়ে বিভিন্ন পরামর্শ ও দিক নির্দেশনা প্রদান করেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৯ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৭ অপরাহ্ণ
  • ১৭:১৬ অপরাহ্ণ
  • ১৮:৩২ অপরাহ্ণ
  • ৬:১৩ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102