মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচ ধাপে হবে ৪৩০০ ইউপি নির্বাচন ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ এক বিমা কোম্পানির কাছে আটকা ৩ হাজার কোটি টাকা, ব্যবস্থা নেওয়ার আশ্বাস অর্থমন্ত্রীর শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাউফলে ঘুমন্ত অবস্থায় তিন বোনসহ চারজনকে পিটিয়ে জখমের অভিযোগ গাইবান্ধায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন দখলের চেষ্টার অভিযোগ, সংঘর্ষের আশঙ্কা দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের শোকেজিং ও পিচিং অনুষ্ঠিত শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকাসহ তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন লোকসানের শঙ্কা নিয়েও আগাম আলু চাষে ব্যস্ত কৃষকরা গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আটজনের মৃত্যু হাসপাতালে নতুন রোগী ১৬৭৪ রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরো গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

পাঁচ ধাপে হবে ৪৩০০ ইউপি নির্বাচন ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

দেশের ৪ হাজার ৩০০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) পাঁচ ধাপে ভোট গ্রহণের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে আগামী ১০ ডিসেম্বরের মধ্যে দেশের সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসার ঘোষণা দিয়েছে সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি। সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর নির্বাচন ভবনে কমিশন সভা শেষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। পাঁচ ধাপে অনুষ্ঠেয় এই নির্বাচনিযজ্ঞের বিস্তারিত তথ্য তুলে ধরে নির্বাচন কমিশনার জানান, প্রথম ধাপে দেশের ১৩১টি উপজেলার ১ হাজার ৫০টি ইউনিয়নে ভোট গ্রহণ করা হবে। এরপর পর্যায়ক্রমে দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার ১ হাজার ১০০টি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজারটি, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৮০০টি এবং পঞ্চম ও শেষ ধাপে ৩৭টি উপজেলার ৩৫০টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। কোন উপজেলার কোন ইউনিয়নে কবে ভোট হবে, সেই বিস্তারিত তালিকা আগামী বৃহস্পতিবারের মধ্যে নির্বাচন কমিশনের নিজস্ব ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আসন্ন সংলাপের প্রেক্ষাপট তুলে ধরে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দেশের সব নিবন্ধিত রাজনৈতিক দলের মতামত ও পরামর্শ নিতেই এই সংলাপের আয়োজন করা হবে, যা ১০ ডিসেম্বরের মধ্যেই শেষ করার লক্ষ্য নির্ধারণ করেছে কমিশন। দেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে এবং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন প্রয়োজনীয় সবকিছুই করবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৯ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৭ অপরাহ্ণ
  • ১৭:১৬ অপরাহ্ণ
  • ১৮:৩২ অপরাহ্ণ
  • ৬:১৩ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102