মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচ ধাপে হবে ৪৩০০ ইউপি নির্বাচন ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ এক বিমা কোম্পানির কাছে আটকা ৩ হাজার কোটি টাকা, ব্যবস্থা নেওয়ার আশ্বাস অর্থমন্ত্রীর শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাউফলে ঘুমন্ত অবস্থায় তিন বোনসহ চারজনকে পিটিয়ে জখমের অভিযোগ গাইবান্ধায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন দখলের চেষ্টার অভিযোগ, সংঘর্ষের আশঙ্কা দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের শোকেজিং ও পিচিং অনুষ্ঠিত শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকাসহ তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন লোকসানের শঙ্কা নিয়েও আগাম আলু চাষে ব্যস্ত কৃষকরা গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আটজনের মৃত্যু হাসপাতালে নতুন রোগী ১৬৭৪ রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরো গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

এক বিমা কোম্পানির কাছে আটকা ৩ হাজার কোটি টাকা, ব্যবস্থা নেওয়ার আশ্বাস অর্থমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

বর্তমানে দেশের ৮২টি বিমা কোম্পানির মধ্যে একটি কোম্পানি গ্রাহকের প্রায় তিন হাজার কোটি টাকার বিমা দাবি পরিশোধে ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছে বলে সংসদে অভিযোগ উঠেছে। এ অবস্থায় বিমা খাতের প্রতি মানুষের আস্থা ধরে রাখা নিয়ে প্রশ্ন তুলেছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য (এমপি) মোসা. নাজমুন নাহার। উত্তরে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিমা দাবি পরিশোধে ব্যর্থ কোম্পানিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে এমপি নাজমুন নাহার এক সম্পূরক প্রশ্নে এ প্রসঙ্গটি তোলেন। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশনে সভাপতিত্ব করেন। প্রশ্নে নাজমুন নাহার জানতে চান, ৮২টি বিমা কোম্পানির মধ্যে একটি কোম্পানি একাই প্রায় তিন হাজার কোটি টাকার বিমা দাবি পরিশোধে ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছে। তাহলে বিমা খাতের প্রতি মানুষের আস্থা কীভাবে বজায় থাকবে? গ্রাহকদের পাওনা পরিশোধে ব্যর্থ কোম্পানিগুলোর বিরুদ্ধে সরকার সময়বদ্ধ ও দৃশ্যমান ব্যবস্থা নেবে কি না এবং বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে (আইডিআরএ) আরও শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করার পরিকল্পনা আছে কি না? উত্তরে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ব্যাংকিং খাতের মতো বিমা খাতেও বড় ধরনের নৈরাজ্য দেখতে পেয়েছে। বিষয়টি বিবেচনায় নিয়ে আইডিআরএকে নতুনভাবে সাজানো হয়েছে। দায়িত্বশীল ও পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে। অর্থমন্ত্রী বলেন, ইতোমধ্যে সব বিমা কোম্পানিকে দাবি পরিশোধের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। অনেক কোম্পানি অন্যায়ভাবে বিমা গ্রহীতাদের টাকা দিয়ে জমি কিনেছে এবং বিভিন্ন খাতে বিনিয়োগ করেছে। এসব জমি বিক্রি করে বিমা দাবি পরিশোধে কোম্পানিগুলোকে বাধ্য করা হচ্ছে। এ কার্যক্রম অব্যাহত রয়েছে। এরপরও যেসব বিমা কোম্পানি দাবি পরিশোধে ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৯ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৭ অপরাহ্ণ
  • ১৭:১৬ অপরাহ্ণ
  • ১৮:৩২ অপরাহ্ণ
  • ৬:১৩ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102