রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন এলডিসি উত্তরণে চ্যালেঞ্জ আমলাতান্ত্রিক জটিলতা কাটাতে হবে: অর্থনীতিবিদ ড. ওয়াহিদউদ্দিন সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আত্মমর্যাদাশীল বাংলাদেশ পুনঃপ্রতিষ্ঠা করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দিনাজপুর জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান দিশবন্দী হাতিশাল দ্বি মুখী ফাযিল (স্নাতক) মাদ্রাসা আওয়ামীলীগের সন্ত্রাসের বিরুদ্ধে বাউফল বিএনপিরআওয়ামী বিক্ষোভ মিছিল গাইবান্ধা জেলার প্রেসক্লাবের বনভোজন অনুষ্ঠিত হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু নতুন আক্রান্ত এক হাজার ২৭০ এক পণ্যের দাম কমলে আরেকটি বেড়ে যায় বাজার সারতে হয় কাটছাঁট করে গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি ও এসআরবি-বিজিবি প্রধান

হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু নতুন আক্রান্ত এক হাজার ২৭০

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে হাম উপসর্গ এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ২৭০ জন। শুক্রবার (২০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ১৮৫ জন এবং গত ১৫ মার্চ থেকে ২০ নভেম্বর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা দুই লাখ ৫৪ হাজার ৫৯৩ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৮৫ জন, গত ১৫ মার্চ থেকে ২০ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২৫ হাজার ৯৯৬ জন। গত ১৫ মার্চ থেকে ২০ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই লাখ ২৭ হাজার ৬৭৫ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দুই লাখ ১৮ হাজার ৯১০ জন। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ২০ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট এক হাজার ২৩৬ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ২০ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৬ অপরাহ্ণ
  • ১৭:১৫ অপরাহ্ণ
  • ১৮:৩১ অপরাহ্ণ
  • ৬:১৬ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102