প্রধানমন্ত্রী তারেক রহমানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে একদল শিশু-কিশোর। তাদের সঙ্গে আলাপচারিতায় মেতে উঠে তাদের খেলার আগ্রহের কথা জানতে চান প্রধানমন্ত্রী। পরে শিশু-কিশোরদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন তিনি। শুক্রবার (২০ নভেম্বর) বনানীর নৌবাহিনী কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে একদল শিশু-কিশোরের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী শিশুদের কাছে জানতে চান, কার কোন খেলা ভালো লাগে। তাদের খেলাধুলার আগ্রহের কথা শুনে পরে ক্রীড়া সামগ্রী উপহার দেন তারেক রহমান। আলাপচারিতার একপর্যায়ে শিশুরা প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। শিশু-কিশোরদের সঙ্গে প্রধানমন্ত্রীর এই সময় কাটানোর ঘটনায় উপস্থিত ব্যক্তিদের মধ্যে আনন্দের পরিবেশ তৈরি হয়।