শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফ্যাসিবাদী আমলে বইয়ে ব্যক্তির গুণকীর্তন ও ছবি রাখাকে প্রাধান্য দেওয়া হতো: রিজভী ১৭ বছরের অপচয়-দুর্নীতি বর্তমান সরকার বন্ধ করেছে: মঈন খান জঙ্গল সলিমপুরে সারদার আদলে পুলিশ একাডেমি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণপরিবহন ব্যবস্থাপনা ও সড়ক নিরাপত্তায় কার্যকর পদক্ষেপের তাগিদ প্রধানমন্ত্রীর বাংলাদেশে বিনিয়োগ ও সংসদীয় সম্পর্ক জোরদারে যুক্তরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির নরসিংদী সদর উপজেলা শাখার কমিটি গঠন বাউফলে ১২৪ পিচ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার নাটোর সরকারি বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের আন্দোলনের মুখে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনির্দিষ্টকালের ছুটিতে প্রবীণদের মর্যাদাপূর্ণ পারিবারিক ও সামাজিক সম্পদে রূপান্তরের আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর নগর জনস্বাস্থ্য রক্ষায় প্রকল্প দ্রুত বাস্তবায়নের আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

বাউফলে ১২৪ পিচ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

মোঃ বাবুল হোসাইন বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে ১২৪ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মো. খলিল সরদার (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কালিশুরী ইউনিয়নের কবিরকাঠী গ্রামের একটি ইটের সোলিং সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানার উপপরিদর্শক (এসআই) সম্বিত রায় সঙ্গীয় ফোর্স নিয়ে কালিশুরী ইউনিয়নের কামারখালী থেকে রাজাপুরগামী ইটের সোলিং সড়কে অভিযান চালান। এ সময় কবিরকাঠী গ্রামের শাহিন সিকদারের বাড়ির সামনে থেকে খলিল সরদারকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১২৪টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার খলিল সরদার কবিরকাঠী গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার বাবার নাম মৃত ওয়াজেদ আলী সরদার এবং মায়ের নাম মৃত ফিরোজা বেগম। এ ঘটনায় বাউফল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে। মামলাটি বাউফল থানার মামলা নম্বর-১৯, জিআর-৩৭১, তারিখ ৬ অক্টোবর ২০২৬। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম সিরাজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২৪টি ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪০ পূর্বাহ্ণ
  • ১১:৫০ পূর্বাহ্ণ
  • ১৬:০৩ অপরাহ্ণ
  • ১৭:৪৫ অপরাহ্ণ
  • ১৮:৫৮ অপরাহ্ণ
  • ৫:৫১ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102