বিগত ১৭ বছরে যে অপচয় দুর্নীতি হয়েছে বর্তমান সরকার সেটা বন্ধ করেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খান। এর ফলে জনগণের সেবায় অর্থ সংকট কাটিয়ে উঠা সম্ভব হবে বলেও তিনি জানান বৃহস্পতিবার (৮ অক্টোবর) ইউনিসেফের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা জানান। সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রীর কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে স্থানীয় সরকারমন্ত্রী ড আব্দুল মঈন খান বলেন, দেখুন, আমরা ফরচুনেটলি, সৌভাগ্যক্রমে, বাংলাদেশ কিন্তু বাইল্যাটারাল এবং মাল্টিল্যাটারাল ডোনার উভয় পক্ষ থেকে কিন্তু যথেষ্ট সুযোগ-সুবিধা, সহায়তা আমরা পেয়েছি। তবে আমি খোলাখুলি একটি কথা বলব, সেই সহায়তা কিন্তু আমাদের সঠিকভাবে ব্যবহার করতে পারিনি। আমি চেষ্টা করছি এখানে আসার পর থেকে, আজকের দিনে এটাও আপনারা জানেন যে এই সহায়তার পরিমাণ কিন্তু অনেক কমে যাচ্ছে। তার মূল কারণ হচ্ছে যে যারা ধনী দেশ, পৃথিবীর ধনী দেশগুলো, আর আমরা দরিদ্র দেশই আছি এখনো, মধ্যম ইনকাম কান্ট্রিতে আমরা এখনো যেতে পারিনি ? কাজেই সেই হিসাবে গরীব দেশই বলা যায় এক অর্থে ? এই যে অর্থায়ন, সেই অর্থায়ন ধনী দেশগুলো আজকের দুনিয়াতে গ্লোবালি তারা কিন্তু নিজেরাও অনেক অর্থনৈতিক সমস্যার ভেতর দিয়ে যাচ্ছে। তিনি বলেন, আপনারা শুনেছেন যে আমেরিকার যুক্তরাষ্ট্রের প্রধান সংগঠন ছিল যেটাকে আমরা ইউএসএইড বলতাম, যারা সারা বিশ্বে গণতন্ত্রায়ণ তথা দরিদ্র মানুষের জীবনযাপনের জন্য সহায়তা করতে কোটি কোটি টাকার ফান্ড দিত, সেটা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের বিভিন্ন সময় সহায়তা দিয়েছে, আমি যতদূর জানি তাদের সেই সহায়তার পরিমাণও অনেক কমে এসেছে। কাজেই এখানে এই সমস্যাটি রয়েছে, বিদেশি অর্থায়নের সমস্যা। তবে এটা আমরা বলতে পারি, আজকে বাংলাদেশে দীর্ঘ ১৭ বছর পরে যখন একটি গণতান্ত্রিক সরকার ফিরে এসেছে, আমরা যেভাবে জবাবদিহিমূলক একটি সরকার গঠন করে মানুষের সঙ্গে কাজ করে যাচ্ছি ? সেই পরিস্থিতিতে বিগত ১৭ বছরে যে অপচয় হয়েছে, যে দুর্নীতি হয়েছে, যার ফলশ্রুতিতে বাংলাদেশের দরিদ্র মানুষের যারা তাদের গায়ের রক্ত জল করে যারা পরিশ্রম করে এই দেশকে তারা গড়ে তুলেছে, তাদের সেই সম্পদ যে ছিনিয়ে নেওয়া হয়েছিল বিগত ১৭ বছরে, আমরা সেটা বন্ধ করেছি ইতোমধ্যেই, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ? তিনি বলেন, ভবিষ্যতে আমি বিশ্বাস করি এই দেশ থেকে দুর্নীতি দূর করে আমরা জনগণের প্রতিনিধি হিসেবে জনগণের সেবায় সঠিকভাবে নিয়োজিত করব এবং যার ফলশ্রুতিতে আমাদের সেই অর্থ সংকট আমরা কাটিয়ে উঠব।