‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’- প্রতিপাদ্য নিয়ে নাটোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক ভবন চত্বরে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার। এছাড়াও বক্তব্য রাখেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৗশলী মো. আজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল হায়াত, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের সহকারী পরিচালক মো. আলতাব হোসেন প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, নিরাপদ সড়ক পরিবহন উন্নত রাষ্ট্রের অন্যতম নিয়ামক। নিরাপদ সড়ক নিশ্চিত করে সড়কের প্রাণহানী রোধ করতে হবে। এজন্যে সবাইকে ট্রাফিক আইন যথাযথভাবে মেনে চলতে হবে।