বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ঢাবি ক্যাম্পাসে তামাক বিক্রি বন্ধে নজরদারি বাড়ানোর তাগিদ হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, এক দিনে শনাক্ত ১,২৫৫ সাইবার অপরাধ ঠেকাতে আইন সংশোধন: নিরাপত্তার সঙ্গে নিশ্চিত করতে হবে মতপ্রকাশের অধিকার সিলেটে এআই প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ, তরুণদের জন্য নতুন সম্ভাবনার কথা বললেন বাণিজ্যমন্ত্রী বারবার সিদ্ধান্ত নিতে নিতে ক্লান্ত? জেনে নিন ডিসিশন ফ্যাটিগের ৭ লক্ষণ জৈব অস্ত্রের পরিকল্পনা জানার দাবি, কিমি এআইয়ের নিরাপত্তা নিয়ে তদন্ত ‘আর একজন কর্মীর গায়ে হাত উঠলে থানার ইট খুলে নেব’: এনসিপি নেতা প্যারিসের মঞ্চে ঐশ্বরিয়ার রাজকীয় আবির্ভাব, চমকে দিল ‘ফায়ারি রেড’ লুক বাংলাদেশের পর্যটন খাতে বিনিয়োগে যুক্তরাজ্যের উদ্যোক্তাদের আহ্বান ঢাকায় ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪০১

নিখোঁজদের সন্ধানে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিন

ইমরোজ শাহেদ
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

হারিয়ে যাওয়া ও নিখোঁজ ব্যক্তিদের দ্রুত খুঁজে পেতে নতুন উদ্যোগ নিয়েছে ওয়ালটন প্লাজা। জরুরি নিখোঁজ তথ্য প্রচারের প্ল্যাটফর্ম ‘মুন অ্যালার্ট’-এর সঙ্গে যৌথভাবে প্রতিষ্ঠানটি চালু করেছে ‘মিসিং পারসনস ব্রডকাস্ট’ কর্মসূচি। এর আওতায় দেশের ৭০০টিরও বেশি ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে যাচাই করা নিখোঁজ ব্যক্তিদের ছবি ও প্রয়োজনীয় তথ্য নিয়মিত প্রদর্শন করা হবে।

এ উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে ওয়ালটন প্লাজা ও মুন অ্যালার্টের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়। ওয়ালটন প্লাজার পক্ষে প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান এবং মুন অ্যালার্টের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠান জিরো মিসিং ফাউন্ডেশনের প্রেসিডেন্ট সাদাত রহমান চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, ক্রিয়েটিভ পার্টনার পপ-ফাইভের চিফ এক্সিকিউটিভ অফিসার মাসুদ পারভেজসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মোহাম্মদ রায়হান বলেন, মানুষের কল্যাণে সামাজিক ও মানবিক কার্যক্রমে অংশ নেওয়ার বিষয়টিকে ওয়ালটন প্লাজা গুরুত্ব দেয়। নিখোঁজ ব্যক্তিদের তথ্য দ্রুত সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই মুন অ্যালার্টের সঙ্গে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, দেশের বিভিন্ন এলাকার মানুষ তাদের কাছের ওয়ালটন প্লাজায় গিয়ে সাম্প্রতিক নিখোঁজ ব্যক্তিদের তথ্য দেখতে পারবেন। পাশাপাশি নিখোঁজ ব্যক্তির বিষয়ে তথ্য জানানো বা আগের রিপোর্টের অগ্রগতি জানতে মুন অ্যালার্টের হেল্পলাইন ১৩২১৯ এবং ওয়েব পোর্টাল ব্যবহার করা যাবে।

জোহেব আহমেদ বলেন, দেশের বিভিন্ন প্রান্তে ওয়ালটন প্লাজার বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে এবং এসব প্রতিষ্ঠানে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ আসেন। সেই নেটওয়ার্কের টিভি স্ক্রিনগুলোকে মানবিক কাজে ব্যবহার করে নিখোঁজ ব্যক্তিদের তথ্য আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

তার ভাষ্য, এই কার্যক্রমের মাধ্যমে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে তথ্যের পরিধি বাড়বে এবং একই সঙ্গে নিখোঁজদের পরিবারের পাশে দাঁড়ানোর সুযোগ তৈরি হবে।

মুন অ্যালার্টের প্রতিষ্ঠাতা সাদাত রহমান বলেন, যাচাই করা নিখোঁজ ব্যক্তিদের তথ্য যত বেশি মানুষের কাছে পৌঁছাবে, তাদের সন্ধানের পথও তত বিস্তৃত হবে। ওয়ালটন প্লাজার দেশব্যাপী নেটওয়ার্কের মাধ্যমে এমন অনেক মানুষের কাছে এসব তথ্য পৌঁছানো সম্ভব হবে, যেখানে এককভাবে মুন অ্যালার্টের পক্ষে পৌঁছানো কঠিন।

তিনি বলেন, নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করার এই মানবিক প্রচেষ্টায় ওয়ালটন প্লাজাকে সহযোগী হিসেবে পেয়ে তারা সন্তুষ্ট।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৬ পূর্বাহ্ণ
  • ১১:৫৩ পূর্বাহ্ণ
  • ১৬:১১ অপরাহ্ণ
  • ১৭:৫৬ অপরাহ্ণ
  • ১৯:০৯ অপরাহ্ণ
  • ৫:৪৭ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102