আইসক্রিমপ্রেমীদের জন্য রাজধানীর মেট্রোরেল স্টেশনগুলোতে নতুন অভিজ্ঞতা নিয়ে এসেছে পোলার আইসক্রিম। ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উদ্যোগে চালু হয়েছে ‘পোলার চিল স্টেশন’, যেখানে বিভিন্ন স্বাদের আইসক্রিম উপভোগ করতে পারবেন ক্রেতারা।
প্রাথমিকভাবে রাজধানীর পাঁচটি মেট্রোরেল স্টেশনের ছয়টি পয়েন্টে চালু করা হয়েছে এই আইসক্রিম স্টেশন। এর মধ্যে রয়েছে উত্তরা সাউথ, পল্লবী, মিরপুর-১১, বিজয় সরণি ও ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশন।
পোলার চিল স্টেশনে ক্রেতারা নিজেদের পছন্দ অনুযায়ী বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম বেছে নিতে পারবেন। পাশাপাশি নতুন নতুন স্বাদ উপভোগের সুযোগও থাকছে। প্রতি স্কুপ আইসক্রিমের দাম রাখা হয়েছে ১৫০ থেকে ২০০ টাকার মধ্যে। এ ছাড়া পাওয়া যাবে বিভিন্ন ধরনের আইসক্রিম স্টিক ও কোণ।
চিল স্টেশন চালুর বিষয়ে ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার শাহ মাসুদ ইমাম বলেন, আইসক্রিমপ্রেমীদের প্রতিটি মুহূর্তকে আরও আনন্দময় করে তুলতে পোলার নিয়মিত নতুন উদ্যোগ নিচ্ছে।
তিনি বলেন, যেকোনো সময় ও যেকোনো জায়গায় আইসক্রিমপ্রেমীদের সঙ্গে থাকার লক্ষ্য থেকেই ‘পোলার চিল স্টেশন’ চালু করা হয়েছে। এর মাধ্যমে ক্রেতাদের জন্য আরও প্রাণবন্ত ও আনন্দদায়ক পার্লার অভিজ্ঞতা তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, আইসক্রিম খাওয়ার অভিজ্ঞতাকে আরও সহজ, আনন্দদায়ক ও আকর্ষণীয় করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে দেশের আরও বিভিন্ন স্থানে পোলার চিল স্টেশন চালুর পরিকল্পনা রয়েছে।
চিল স্টেশন উদ্বোধন অনুষ্ঠানে পান্ডুঘর গ্রুপ ও ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে হেড অব সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন রাশেদ সরোয়ার, হেড অব মার্কেটিং মো. আব্দুল্লাহ-আল-মামুন, হেড অব ব্র্যান্ড ডেভেলপমেন্ট সেঁজুতি সালেক সেতু, হেড অব এইচআর অ্যান্ড আইটি কাজী সাইফুল ইসলাম, জিএম-ফ্যাক্টরি অ্যান্ড প্রজেক্ট মোহাম্মাদ মাইনুল ইসলাম, হেড অব সাপ্লাই চেইন সৈয়দ ইমতিয়াজ হোসেন, হেড অব প্ল্যান্ট অপারেশন মোহাম্মদ ইফতেখার আহসান, হেড অব ফাইন্যান্স মো. আলমগীর হোসাইন খান এবং হেড অব ইন্টারনাল অডিট নিজামুল ইসলামসহ অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তা উপস্থিত ছিলেন।