মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র সচিব পর্যায়ক্রমে দেশের ৬৪টি জেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করা হবে: সমাজকল্যাণ মন্ত্রী কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেওয়া হয় না হাসিনার আবেদন হাস্যকর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিবন্ধন বাতিলসহ কার্যক্রম বন্ধ ৭২২ এনজিওর: স্বরাষ্ট্রমন্ত্রী শ্রমিকদের চিকিৎসায় ১০০ শয্যার ৬টি হাসপাতাল হচ্ছে: প্রধানমন্ত্রী গত দেড় দশকে ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি গণতান্ত্রিক যাত্রা ব্যাহত করার ষড়যন্ত্র রুখ দিতে প্রস্তুত জনগণ: রিজভী আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে : প্রধানমন্ত্রী বিরামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বাউফলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নিবন্ধন বাতিলসহ কার্যক্রম বন্ধ ৭২২ এনজিওর: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

বিভিন্ন কারণে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত এনজিও বিষয়ক ব্যুরো কর্তৃক নিবন্ধন বাতিলসহ কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে মোট ৭২২টি এনজিওর। এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দীনের এক লিখিত প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা (এনজিও) গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ১৯৯০ সালে এনজিও বিষয়ক ব্যুরো প্রতিষ্ঠার পর থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন এ ব্যুরোর মাধ্যমে বৈদেশিক অনুদানপ্রাপ্ত এনজিওগুলোর স্বেচ্ছাসেবামূলক প্রকল্প কার্যক্রম সমন্বয় করা হচ্ছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার এবং জাতিসংঘের ‘টেকসই উন্নয়ন অভীষ্ট’ (এসডিজি) অর্জনে এনজিওগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে দারিদ্র?্য বিমোচন, ক্ষুধামুক্তি, জনস্বাস্থ্য, মানসম্মত শিক্ষা, লিঙ্গসমতা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, নারী নির্যাতন প্রতিরোধ, সুপেয় পানি ও পয়োনিষ্কাশন ব্যবস্থা নিশ্চিতকরণ এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে এনজিও বিষয়ক ব্যুরো বিভিন্ন প্রকল্পের কার্যক্রম সুষ্ঠুভাবে সমন্বয় করছে। এনজিও বিষয়ক ব্যুরো নিজস্ব এবং সরকারের বিধিবিধানের আওতায় নতুন এনজিওর নিবন্ধন প্রদান, নিবন্ধন নবায়ন, প্রকল্প অনুমোদন, অর্থছাড়, এনজিওগুলোর প্রকল্প বাস্তবায়ন পর্যবেক্ষণ, পরিবীক্ষণ ও তদারকিসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়ে এনজিও বিষয়ক ব্যুরো কর্তৃক নিবন্ধন বাতিলসহ কার্যক্রম বন্ধ ঘোষণা করা এনজিওর সংখ্যা মোট ৭২২টি। বিভিন্ন কারণে এসব এনজিওর নিবন্ধন বাতিল করা হয়। নিবন্ধন বাতিলের উল্লেখযোগ্য কারণগুলোর মধ্যে রয়েছে-নির্ধারিত সময়ের মধ্যে নবায়নের আবেদন না করা, স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাৎ, নিবন্ধনের সময় দেওয়া শর্ত এবং পরবর্তী সময়ে ব্যুরোর আইনানুগ নির্দেশ অমান্য করা ও ভুয়া বা নকল লেটার অব ইনটেন্ট (এলওআই) দাখিল করা।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৬ পূর্বাহ্ণ
  • ১১:৪৬ পূর্বাহ্ণ
  • ১৫:৩৯ অপরাহ্ণ
  • ১৭:১৮ অপরাহ্ণ
  • ১৮:৩৪ অপরাহ্ণ
  • ৬:১০ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102