মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রকৃত সাংবাদিকদের অধিকার নিশ্চিত করতে সংজ্ঞা স্পষ্ট করার উদ্যোগ: তথ্য প্রতিমন্ত্রী বৃষ্টির বাধায় মাঠেই নামা হলো না, এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশ আগাম সবজিতে হাসি ফুটছে লালমনিরহাটের কৃষকের মুখে মধ্যপ্রাচ্যে সরবরাহ নিয়ে শঙ্কা, বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম খালাসের পরও ৮ বছর কারাগারে: ইব্রাহিম শেখকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল আবারও প্রতি মাসে ভ্যাট রিটার্ন জমা দিতে হবে ব্যবসায়ীদের বাউফলে চাঁদাবাজি মামলায় দুই সাংবাদিক কারাগারে বাউফলে ছিনতাইয়ের অভিযোগ, বাদী-বিবাদী গ্রেপ্তার গ্রাহকের অর্থ আত্মসাৎসহ ঋণ জালিয়াতির অভিযোগে নাটোরে সোনালী ব্যাংকের বিভিন্ন শাখার ৫ কর্মকর্তা বরখাস্ত শিশু হত্যা, নিখোঁজ, পাচারের প্রতিবাদে দিনাজপুরে নবজীবন সংস্থার মানববন্ধন

আবারও প্রতি মাসে ভ্যাট রিটার্ন জমা দিতে হবে ব্যবসায়ীদের

ইমরোজ শাহেদ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য প্রতি তিন মাস অন্তর ভ্যাট রিটার্ন দাখিল ও প্রযোজ্য কর পরিশোধের যে সুযোগ চালু ছিল, তা বাতিল করতে যাচ্ছে সরকার। ফলে আগের নিয়মে ফিরে গিয়ে এখন থেকে অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠানকে প্রতি কর মেয়াদ শেষে ভ্যাট রিটার্ন জমা দিতে হবে।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২২তম বৈঠকে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২’-এর সংশ্লিষ্ট ধারা সংশোধনের খসড়ায় অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উদ্যোগে আইনের ৬৪ ধারা সংশোধনের প্রস্তাবটি মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়। প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী, তিন কর মেয়াদ শেষে একসঙ্গে রিটার্ন দাখিলের পরিবর্তে প্রতিটি কর মেয়াদ শেষ হওয়ার পর সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে ভ্যাট রিটার্ন জমা দিতে হবে।

তবে রিটার্ন দাখিলের নির্ধারিত ১৫তম দিনে সরকারি ছুটি থাকলে পরবর্তী কার্যদিবসে তা জমা দেওয়ার সুযোগ থাকবে।

অন্যদিকে, সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ব্যাংক ও বীমা কোম্পানির পাশাপাশি শূন্য রিটার্ন দাখিলকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কিছুটা বাড়তি সময় দেওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠান ও ব্যক্তি কর মেয়াদ শেষ হওয়ার পর সর্বোচ্চ ২০ দিনের মধ্যে ভ্যাট রিটার্ন দাখিল করতে পারবেন।

সংশোধনীটি কার্যকর হলে ত্রৈমাসিক ভিত্তিতে রিটার্ন দাখিলের পরিবর্তে নিয়মিত মাসভিত্তিক রিটার্ন জমা দেওয়ার ব্যবস্থা পুনর্বহাল হবে। ফলে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর ভ্যাট সংক্রান্ত দাখিল ও কর পরিশোধের সময়সূচিতে আবারও পরিবর্তন আসবে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৬ পূর্বাহ্ণ
  • ১১:৫৩ পূর্বাহ্ণ
  • ১৬:১১ অপরাহ্ণ
  • ১৭:৫৬ অপরাহ্ণ
  • ১৯:০৯ অপরাহ্ণ
  • ৫:৪৭ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102