বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামোয় থাকা এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)-এর নাম পরিবর্তন করে ‘স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)’ করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখা থেকে সম্প্রতি এ বিষয়ে সরকারি মঞ্জুরি দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা আদ পরিবর্তনের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আরোপিত শর্তগুলো যথাযথভাবে অনুসরণ করতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট সব বিধি-বিধানেশে বলা হয়েছে, অর্থ বিভাগ কর্তৃক জি.ও. পৃষ্ঠাঙ্কনের তারিখ থেকে নাম পরিবর্তনের সিদ্ধান্ত কার্যকর হবে। তবে নাম পরিবর্তনের ফলে বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামোয় অনুমোদিত পদের সংখ্যা বা পদগুলোর কোনো পরিবর্তন হবে না।
আদেশে আরও বলা হয়েছে, নাম পরিবর্তনের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আরোপিত শর্তগুলো যথাযথভাবে অনুসরণ করতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট সব বিধি-বিধান পরিপালন নিশ্চিত করতে হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তানভীর-আল-নাসীফ স্বাক্ষরিত আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০ আগস্ট, অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা শাখার ৩১ আগস্ট এবং মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক উন্নয়ন ও সমন্বয়-১ শাখার ২ সেপ্টেম্বরের সংশ্লিষ্ট স্মারকের উল্লেখ করা হয়েছে।
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে।