বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
গত ৭ মাসে বিদেশে গেছেন ৪ লাখ ৩৪ হাজার কর্মী: প্রবাসীকল্যাণমন্ত্রী ডেঙ্গু মোকাবিলায় বাংলাদেশকে ৫ লাখ কিট দিল যুক্তরাষ্ট্র : স্বাস্থ্যমন্ত্রী কিউআর কোডের মাধ্যমে লেনদেনে কোনো ফি দিতে হবে না: অর্থমন্ত্রী বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান : প্রধানমন্ত্রী দেশে যৌথ অভিযানের আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রূপপুর পারমাণবিক কেন্দ্রে গুরুত্বপূর্ণ পিআরওভি পরীক্ষা সফল অক্টোবরে আবহাওয়ায় বড় পরিবর্তনের আভাস, মাসের শেষভাগে বাড়তে পারে বৃষ্টি এটিইউর নাম পরিবর্তন, নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ দেশে ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮

ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‌্যালি ও আলোচনা সভা

ইমরোজ শাহেদ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে র‌্যালি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। প্রবীণদের অধিকার, মর্যাদা, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে এসব কর্মসূচি পালন করা হয়।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ, ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে এবং জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও ইএসডিওর সহযোগিতায় দিনব্যাপী এসব কর্মসূচির আয়োজন করা হয়।

সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. বেলাল হোসেন, সিভিল সার্জন ডা. মো. আনিসুর রহমান এবং সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. আবু তাহের।

বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ, ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মুহম্মদ জালাল উদ-দীনের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আখতারুজ্জামান।

আলোচনায় বক্তারা প্রবীণদের প্রতি পারিবারিক ও সামাজিক দায়িত্ব পালনের পাশাপাশি তাদের স্বাস্থ্যসেবা, মর্যাদা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে প্রবীণদের দীর্ঘ জীবনের অভিজ্ঞতা ও অর্জিত জ্ঞানকে সমাজের উন্নয়নমূলক কর্মকাণ্ডে কাজে লাগানোর আহ্বান জানানো হয়।

সভা শেষে প্রবীণদের অবদান ও ভূমিকার স্বীকৃতিস্বরূপ ‘মমতাময় ও মমতাময়ী’ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আয়োজকরা জানান, আন্তর্জাতিক প্রবীণ দিবসের দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বেলা সাড়ে ১১টায় প্রবীণদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়ার আয়োজন রাখা হয়েছে। ঠাকুরগাঁওয়ের কলেজপাড়ায় অবস্থিত ইএসডিও শিশু ও কমিউনিটি হাসপাতালে এ চিকিৎসাসেবা দেবেন দিনাজপুরের সাবেক সিভিল সার্জন ডা. মো. নূরুল হুদা।

এ ছাড়া দুপুর ১২টায় নিশ্চিন্তপুর গোরস্তানে বৃক্ষরোপণ কর্মসূচি এবং বিকেল ৪টায় ঠাকুরগাঁওয়ের ‘আমাদের বাজারে’ প্রবীণদের অংশগ্রহণে আড্ডার আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, প্রবীণদের অধিকার, মর্যাদা ও কল্যাণের বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে প্রতিবছর ১ অক্টোবর বিশ্বব্যাপী আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৯ পূর্বাহ্ণ
  • ১১:৫১ পূর্বাহ্ণ
  • ১৬:০৬ অপরাহ্ণ
  • ১৭:৪৯ অপরাহ্ণ
  • ১৯:০২ অপরাহ্ণ
  • ৫:৪৯ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102