শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ফুটপাত যেখানে দখল হবে, সেখানে উচ্ছেদ অভিযান: ডিএনসিসি প্রশাসক দক্ষতা অর্জনের পাশাপাশি শ্রমিকদের বিদেশি ভাষাও জানতে হবে : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু দু-একটি অঘটনের কারণে আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো হয় : জামায়াত আমির অনলাইনে বিয়ে নিবন্ধনে অনিয়ম বাল্য-বহুবিয়ে কমবে: আইনমন্ত্রী বিনিয়োগে ইতিবাচক পরিবেশ তৈরি করছে সরকার: প্রধানমন্ত্রী নিত্যপণ্যের বাজারে স্বস্তি নেই বিপাকে নিম্ন আয়ের মানুষ উদ্ভাবন ও দক্ষতার সমন্বয়ে উৎপাদনশীলতা বাড়াতে হবে: শিল্প সচিব লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না : ডিএসসিসি প্রশাসক

বিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মোঃ বায়েজিদ বোস্তামী, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

দিনাজপুরের বিরামপুর উপজেলার পল্লীতে বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে ডোবার পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু ঘটেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কাটলা ইউনিয়নের উত্তর কাটলা গ্রামের হুমায়ুন কবীরের মেয়ে মেহজাবিন আক্তার (২) ও তরিকুল ইসলামের মেয়ে তাহিয়া জান্নাত হুজাইফা (৩) বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশে খেলা করছিল। এক পর্যায়ে দৌড়াদৌড়ি করতে গিয়ে প্রতিবেশী রহমত আলীর ডোবায় পড়ে যায়। কিছুক্ষণ পরে প্রতিবেশিরা ঐ দুই শিশুকে ডোবার পানি থেকে ডাঙ্গায় তুললে ঘটনাস্থলেই মেহজাবিন আক্তারের মৃত্যু ঘটে এবং অপর শিশু তাহিয়া জান্নাত হুজাইফাকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত: ঘোষণা করেন। বিরামপুর থানার ওসি আব্দুর রাজ্জাক দুই শিশুর মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে সুরতহাল রিপোর্ট করে পরিবারের নিকট লাশ হস্তান্তর করেছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৯ পূর্বাহ্ণ
  • ১১:৫১ পূর্বাহ্ণ
  • ১৬:০৬ অপরাহ্ণ
  • ১৭:৪৯ অপরাহ্ণ
  • ১৯:০২ অপরাহ্ণ
  • ৫:৪৯ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102