শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তিন বিশিষ্ট ব্যক্তির নামে আড়াই কিলোমিটার সড়ক ভোগান্তিতে শিক্ষার্থীসহ গ্রামের হাজারও মানুষ নবাবগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত বিরামপুরে মিনি সুইজারল্যান্ডে ঘুরতে এসে নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু বাউফলে ‘খবর আছে’ ফেসবুক পেজ ঘিরে তোলপাড়, ট্রাইব্যুনালে মামলা শিক্ষকরা ক্লাশ বাদ দিয়ে রাজনৈতিক দলের মিছিল মিটিং করেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে : শিক্ষামন্ত্রী এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির নরসিংদীতে আন্ত: কলেজ- খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন বিরামপুরে ২১০ শিক্ষার্থীর মাঝে ফলজ ও বনজ গাছ বিতরণ দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

নবাবগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

মেহেদী হাসান, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ -২০২৬ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদারের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বিপুল কুমার চক্রবর্তী। এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.সাইফ উদ্দিন, নবাবগঞ্জ থানার ওসি (তদন্ত) মুহাম্মদ সিদ্দিকুর রহমান, কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নাজমুল হুদা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীপক কুমার বণিক, মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক মিয়া, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা- কর্মচারীনৃন্দ, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, বিএনপি নেতা ও উপজেলার বিনোদনগর ইউনিয়নের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ফতেহ, সুশীল সমাজের প্রতিনিধি, খামারি ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। আলোচনা সভায় প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা, সমস্যা ও উন্নয়নের বিভিন্ন দিক গুরুত্বের সঙ্গে উঠে আসে। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপনের মধ্য দিয়ে প্রাণিসম্পদ খাতের আধুনিকায়ন, উৎপাদন বৃদ্ধি এবং রপ্তানিমুখী শিল্প বিকাশে সংশ্লিষ্টদের মধ্যে আরও সচেতনতা ও উৎসাহ সৃষ্টি হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত বক্তারা।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫ পূর্বাহ্ণ
  • ১১:৪৯ পূর্বাহ্ণ
  • ১৫:৩৫ অপরাহ্ণ
  • ১৭:১৪ অপরাহ্ণ
  • ১৮:৩১ অপরাহ্ণ
  • ৬:২০ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102