শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তিন বিশিষ্ট ব্যক্তির নামে আড়াই কিলোমিটার সড়ক ভোগান্তিতে শিক্ষার্থীসহ গ্রামের হাজারও মানুষ নবাবগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত বিরামপুরে মিনি সুইজারল্যান্ডে ঘুরতে এসে নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু বাউফলে ‘খবর আছে’ ফেসবুক পেজ ঘিরে তোলপাড়, ট্রাইব্যুনালে মামলা শিক্ষকরা ক্লাশ বাদ দিয়ে রাজনৈতিক দলের মিছিল মিটিং করেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে : শিক্ষামন্ত্রী এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির নরসিংদীতে আন্ত: কলেজ- খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন বিরামপুরে ২১০ শিক্ষার্থীর মাঝে ফলজ ও বনজ গাছ বিতরণ দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

বিরামপুরে মিনি সুইজারল্যান্ডে ঘুরতে এসে নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

মোঃ বায়েজিদ বোস্তামী, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

দিনাজপুরের বিরামপুরে ছোট যমুনা নদীতে ডুবে আরিফ হোসেন (১৪) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলার শ্রীপুর উত্তরপাড়া গ্রামের পাশে ছোট যমুনা নদীর একটি শাখায় এ দুর্ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আরিফ হোসেন পার্শ্ববর্তী ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের খয়েরবাড়ী ডাঙ্গা গ্রামের আয়নাল আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীপুর উত্তরপাড়া এলাকার নদীর একটি স্থান সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিনি সুইজারল্যান্ড’ নামে পরিচিতি পাওয়ায় সেখানে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা আসেন। বৃহস্পতিবার দুপুরে আরিফ সেখানে ঘুরতে এসে নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে পানির স্রোতে ডুবে যায় সে। খবর পেয়ে স্থানীয়রা ও বিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। পরে প্রায় চার ঘণ্টা পর বিকেল ৪ টার দিকে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয় বাসিন্দা মজিবুর রহমান। বিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) আমির হামজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫ পূর্বাহ্ণ
  • ১১:৪৯ পূর্বাহ্ণ
  • ১৫:৩৫ অপরাহ্ণ
  • ১৭:১৪ অপরাহ্ণ
  • ১৮:৩১ অপরাহ্ণ
  • ৬:২০ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102