শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তিন বিশিষ্ট ব্যক্তির নামে আড়াই কিলোমিটার সড়ক ভোগান্তিতে শিক্ষার্থীসহ গ্রামের হাজারও মানুষ নবাবগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত বিরামপুরে মিনি সুইজারল্যান্ডে ঘুরতে এসে নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু বাউফলে ‘খবর আছে’ ফেসবুক পেজ ঘিরে তোলপাড়, ট্রাইব্যুনালে মামলা শিক্ষকরা ক্লাশ বাদ দিয়ে রাজনৈতিক দলের মিছিল মিটিং করেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে : শিক্ষামন্ত্রী এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির নরসিংদীতে আন্ত: কলেজ- খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন বিরামপুরে ২১০ শিক্ষার্থীর মাঝে ফলজ ও বনজ গাছ বিতরণ দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

বাউফলে ‘খবর আছে’ ফেসবুক পেজ ঘিরে তোলপাড়, ট্রাইব্যুনালে মামলা

মোঃ বাবুল হোসাইন বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে ‘খবর আছে’ নামের একটি ফেসবুক পেজকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। পেজটি থেকে স্থানীয় রাজনীতিবিদ, সাংবাদিক, চিকিৎসক ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে জড়িয়ে মানহানিকর ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশের অভিযোগ উঠেছে। সর্বশেষ দুই সাংবাদিককে কেন্দ্র করে পাল্টাপাল্টি পোস্ট প্রকাশের ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় প্রতিকার চেয়ে মঙ্গলবার (২৪ নভেম্বর) বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলা করেছেন মাই টিভির বাউফল উপজেলা প্রতিনিধি ও বাউফল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক অহিদুজ্জামান ডিউক। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত সোমবার রাত ৮টার দিকে ‘খবর আছে’ নামের ফেসবুক পেজে বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক কালবেলার উপজেলা প্রতিনিধি কামরুজ্জামান বাচ্চুকে জড়িয়ে একটি পোস্ট প্রকাশ করা হয়। পোস্টটিতে তাঁর পারিবারিক জীবন নিয়ে বিভিন্ন ব্যক্তিগত অভিযোগ ও তথ্য তুলে ধরা হয়। এর কিছুক্ষণ পর ‘বাউফল টুডে (ইঞ)’ নামের আরেকটি ফেসবুক পেজে বাউফল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও মাই টিভির উপজেলা প্রতিনিধি অহিদুজ্জামান ডিউকের ছবি ব্যবহার করে একটি পোস্ট প্রকাশ করা হয়। সেখানে তাঁকে ‘খবর আছে’ পেজটির নেপথ্যের ব্যক্তি বা পরিচালনাকারী হিসেবে দাবি করা হয়। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়।এই বিষয়ে বাউফল টুডে এডমিন সুভাষচন্দ্র শীলকে প্রশ্ন করা হলে তিনি বলেন আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে তার ভিত্তিতে আমি পোস্ট দিয়েছি। এ বিষয়ে সাংবাদিক অহিদুজ্জামান ডিউক অভিযোগ করেন, ‘খবর আছে’ পেজ থেকে অতীতেও তাঁর বোন নার্গিস আরা খানম এবং তাঁর নিজস্ব ভবন ‘ওয়াদুদ মিয়া প্যালেস’ নিয়ে আপত্তিকর ও কুরুচিপূর্ণ লেখা প্রকাশ করা হয়েছিল। অথচ এখন তাঁকেই ওই পেজের মূল হোতা হিসেবে প্রচার করা হচ্ছে। এসব পোস্টের কারণে তাঁর ব্যক্তিগত ও পারিবারিক সম্মান ক্ষুণ্ন হচ্ছে এবং সহকর্মী ও আত্মীয়স্বজনসহ বিভিন্ন মহলে বিভ্রান্তি তৈরি হচ্ছে। এ পরিস্থিতিতে মানহানি ও অপপ্রচারের প্রতিকার চেয়ে তিনি বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলা করেছেন। এদিকে বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুজ্জামান বাচ্চু বলেন, ‘খবর আছে’ ফেসবুক পেজের বিরুদ্ধে তিনি ইতিমধ্যে সাইবার আইনে মামলা করেছেন।তিনি আইনি প্রক্রিয়ার মাধ্যমে ন্যায়বিচার পাওয়ার প্রত্যাশা করছেন। বাউফল রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক সিদ্দিকুর রহমান বলেন, ‘খবর আছে’ নামের পেজটি ভুয়া পরিচয়ে পরিচালিত হচ্ছে বলে তাঁর ধারণা। এ পেজ থেকে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নিয়ে মানহানিকর ও বিভ্রান্তিকর পোস্ট দেওয়া হচ্ছে। তাঁকেও ডা. সায়েমের সঙ্গে জড়িয়ে আপত্তিকর তথ্য প্রচার করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।সিদ্দিকুর রহমান বলেন, প্রায় তিন বছর ধরে ডা. সায়েমের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই। বাউফল প্রেসক্লাবের সভাপতি মো. জলিলুর রহমান বলেন, ‘খবর আছে’ পেজের প্রকৃত পরিচালনাকারীদের পরিচয় প্রকাশ করা জরুরি। পেজটি থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নিয়ে আপত্তিকর ও মানহানিকর তথ্য প্রচার করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। প্রশাসনের কাছে তাঁর দাবি, তদন্তের মাধ্যমে পেজটির পরিচালনাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক। তিনি আরও বলেন, বাউফল টুডে পেজ থেকে সাংবাদিক অহিদুজ্জামান ডিউককে জড়িয়ে যে পোস্ট দেওয়া হয়েছে, সেটির পক্ষে সংশ্লিষ্টদের কাছে উপযুক্ত তথ্য-প্রমাণ থাকলে তা প্রকাশ করা উচিত। পাশাপাশি ডিউকের সাইবার ট্রাইব্যুনালে মামলা করার সিদ্ধান্তকে তিনি আইনি প্রক্রিয়ায় সত্য উদ্?ঘাটনের একটি পদক্ষেপ। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সিরাজুল ইসলাম বলেন খবর আছে পেইজের বিরুদ্ধে এর আগে সাংবাদিক কামরুজ্জামান বাচ্চু সাইবার আইনে একটি মামলা দায়ের করেছেন এটির অনুসন্ধান চলমান রয়েছে এখন পর্যন্ত এই ফেক আইডির সাথে পরিচালনায় কে আছে খুঁজে পাওয়া যায়নি তবে আমরা সত্য উদঘাটনে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫ পূর্বাহ্ণ
  • ১১:৪৯ পূর্বাহ্ণ
  • ১৫:৩৫ অপরাহ্ণ
  • ১৭:১৪ অপরাহ্ণ
  • ১৮:৩১ অপরাহ্ণ
  • ৬:২০ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102