শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তিন বিশিষ্ট ব্যক্তির নামে আড়াই কিলোমিটার সড়ক ভোগান্তিতে শিক্ষার্থীসহ গ্রামের হাজারও মানুষ নবাবগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত বিরামপুরে মিনি সুইজারল্যান্ডে ঘুরতে এসে নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু বাউফলে ‘খবর আছে’ ফেসবুক পেজ ঘিরে তোলপাড়, ট্রাইব্যুনালে মামলা শিক্ষকরা ক্লাশ বাদ দিয়ে রাজনৈতিক দলের মিছিল মিটিং করেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে : শিক্ষামন্ত্রী এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির নরসিংদীতে আন্ত: কলেজ- খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন বিরামপুরে ২১০ শিক্ষার্থীর মাঝে ফলজ ও বনজ গাছ বিতরণ দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

শিক্ষকরা ক্লাশ বাদ দিয়ে রাজনৈতিক দলের মিছিল মিটিং করেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে : শিক্ষামন্ত্রী

মো. মনজুর ই মওলা সাব্বির নাটোর জেলা সংবাদদাতা :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন এমপি বলেছেন, যে সকল শিক্ষকরা ক্লাশ বাদ দিয়ে রাজনৈতিক দলের মিছিল মিটিং করেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, বেতন ভূক্ত শিক্ষকরা প্রজাতন্ত্রের কর্মচারী। যখন তখন মিছিল মিটিং করে রাষ্ট্রদ্রোহ কাজ করবেন না। অনেক শিক্ষক রয়েছেন ক্লাশে না পড়িয়ে কোচিং সেন্টারে পড়ান। আমি তালিকা করছি। এমপিও ভূক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে গিয়ে পড়াতে পারবেন না। শিক্ষামন্ত্রী আরো বলেন, লেখাপড়ায় আর কোনো দুর্নীতি হবে না, দেশে আর নকলও চলবে না। এবার এইচ এসসি পরীক্ষার প্রায় ২৩ হাজার খাতা পুনঃ নিরিক্ষন করা হয়েছে। আমরা পরীক্ষকদের নিয়মের মধ্যে নিয়ে আসছি। এটা ফ্যাসিস্ট সরকার নয় যে, খাতায় না লিখেও নম্বর পাওয়া যাবে। এবার লেখাপড়া করতে হবে। পাবলিক পরীক্ষায় এবার কোথাও এসএসসি ও এইএসসির প্রশ্নপত্র ফাঁস হয়নি। মনে রাখতে হবে আগামী দিনের বাংলাদেশে আর কোন দিন প্রশ্নপত্র ফাঁস হবে না। মন্ত্রী আরো বলেন, শিক্ষামন্ত্রালয়কে সাড় তিন লক্ষ বাইসাইকেল কেনার দিক নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সারাদেশে মেয়েদের এসব সাইকেল বিতরণ করা হবে। সারাদেশের শিক্ষার্থীদের ৩০ হাজার কম্পিউটার দেয়া হবে। আগামী বছরের শুরু থেকে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিদিন সাড়ে ৩৮ টাকার মিড ডে মিল ও নতুন পোশাক দেয়া হবে। এবার বৃত্তির টাকা বাড়ানো হবে। আগামী ২৪ডিসেম্বর সকল ক্লাশের পরীক্ষার ফলাফল এবং একই দিনে পরবর্তী শ্রেণীর সকল নতুন বই ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেয়া হবে। নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজে বৃহস্পতিবার দুপুর আড়াইটায় বার্ষিক ক্রীড়া ও সাহিত্য- সংস্কৃতি প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেয়ার সময় তিনি এসব কথা বলেন। কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো: শফিক নেওয়াজ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় এমপি অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আব্দুল খালেক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, নাটোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কলেজ ও প্রশাসন পরিচালক প্রফেসর মোঃ নাজমুল হক। এ ছাড়াও বক্তব্য রাখেন কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর মোঃ সেলিম উদ্দিন। এ সময় অনান্যের মধ্যে নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আবুল হায়াত উপস্থিত ছিলেন। নাটোরে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে জানিয়ে অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রী ড. মিলন আরো বলেন, ১৯ বছর যে সব শিক্ষা প্রতিষ্ঠান ভবন পায়নি এবার তাদের ভবণ দেয়া হবে। পাশাপাশি রেজাল্ট ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভবন দেওয়া হবে। যেসব প্রতিষ্ঠানে রেজাল্ট খারাপ করবে , সেসব প্রতিষ্ঠান ভবন পাবে না। কোন সুযোগ-সুবিধা পাবে না। বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় এমপি অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আওয়ামী লীগের আমলে সাদা কাগজ জমা দিলে জিপিএ-৫ এবং কিছু লিখে জমা দিলে গোল্ডেন-৫ পাওয়া যেতো। সেসব দিন আর নেই। বিএনপির আমলে ভালোভাবে লেখাপড়া করলেই শিক্ষার্থীরা ভালো ফলাফল করবে, নইলে নয়। তিনি বলেন এমন দিন আসবে যখন আওয়ামী লীগের আমলে এভাবে জিপিএ-৫ এবং গোল্ডেন-৫ পাওয়া শিক্ষার্থীরা কোন চাকুরী পাবে না। বিএনপির আমলে ভালোভাবে লেখাপড়া করা শিক্ষার্থীরাই চাকুরী পাবে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫ পূর্বাহ্ণ
  • ১১:৪৯ পূর্বাহ্ণ
  • ১৫:৩৫ অপরাহ্ণ
  • ১৭:১৪ অপরাহ্ণ
  • ১৮:৩১ অপরাহ্ণ
  • ৬:২০ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102