দিনাজপুর বিরলের বাসিন্দা টাঙ্গাইলে বিদ্যুস্পৃষ্ট হয়ে এক মেধাধী শিক্ষার্থী মনিরুজ্জামান মনিরের মর্মান্তিক মৃত্যু

মোঃ রাফিন হোসেন (আরফিন), দিনাজপুর: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী মনিরুজ্জামান মনিরের (২১) বিদ্যুৎস্পৃষ্টে হয়ে মর্মান্তিক মৃত্যু। সে দিনাজপুর বিরল উপজেলার ১০নং রাণীপুকুর ইউনিয়ন মির্জাপুর (জগতপুর) মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা শওকত আলীর ছেলে এবং বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ২০২১ ব্যাচের এস এস সি শিক্ষার্থী ছিল মনিরুজ্জামান মনির। তার সহপাঠীরা বন্ধুরা জানান, বৃহস্পতিবার (২৩ জুলাই ) রাত আনুমানিক ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী কাগমারী এলাকার খাজা মেসের তৃতীয় তলার বারান্দায় তিন বন্ধু একসঙ্গে আড্ডা দিচ্ছিলেন। বারান্দাটিতে কোনো গ্রিল বা নিরাপত্তা রেলিং ছিল না। কথোপকথনের একপর্যায়ে মনিরের হাত অসাবধানতাবশত একটি খোলা বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং বিদ্যুতের শর্ট খেয়ে নিচে পড়ে যান এবং গুরুতর আহত হন তিনি। সেখান কার প্রত্যক্ষদর্শী উপস্থিত সহপাঠীদের ভাষ্য অনুযায়ী, পুকুরে পড়ার পর তিনি একবার চিৎকার করেছিলেন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে দ্রুত টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে দায়িত্ব কর্তব্যরত চিকিৎসকরা তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত ১২টা ২২ মিনিটে মৃত ঘোষণা করেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মনিরুজ্জামান মনিরের প্রথম জানাজার নামাজ সকাল ১০:১৫ মিনিটে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। এবং দ্বিতীয় জানাজা নামাজ নিজ গ্রামে জগতপুর মোল্লাপাড়ায় আসরের নামাজের পর অনুষ্ঠিত হবে। এবং পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন কার্য সম্পন্ন করা হবে। বিশ্ব বিদ্যালয় সহ এলাকায় শোকের ছায়া।