মো. বাবুল হোসাইন , বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলায় পাওনা টাকা ফেরত চাওয়ায় এক নারীকে জনসম্মুখে নির্মমভাবে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় এক জামাত নেতার বিরুদ্ধে| নির্যাতনের একপর্যায়ে ওই নারী নিয়ন্ত্রণ হারিয়ে প্রস্রাব করে দেন| অভিযুক্ত ওই নেতা রাজনৈতিক ক্ষমতার দাপট দেখিয়ে ভুক্তভোগীকে হুমকি দিয়েছেন বলে জানা গেছে| ?ভুক্তভোগী নার্গিস বেগম (৪০) উপজেলার ইন্দ্রকুল গ্রামের রাজ্জাক হাওলাদারের স্ত্রী| জানা গেছে, প্রায় ১৫ দিন আগে একই গ্রামের সোবহান হাওলাদারের ছেলে ও সূর্যমনি ইউনিয়ন যুব জামাতের সেক্রেটারি আতিক তার কাছ থেকে ১০ হাজার টাকা ধার নেন| পাওনা টাকা ফেরত দেওয়ার নির্ধারিত সময় পার হলেও আতিক কালক্ষেপণ করতে থাকে| গত রোববার রাতে ইন্দ্রকুল গ্রামের একটি চায়ের দোকানে পাওনা টাকা চাইতে গেলে আতিক ওই নারীর ওপর চড়াও হন| ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী-আতিক তাকে টেনে-হিঁচড়ে মাটিতে আছড়ে ফেলে বুকের ওপর পা দিয়ে সজোরে লাথি মারেন|প্রচণ্ড যন্ত্রণা ও ভয়ে ওই নারী সেখানেই প্রস্রাব করে দেন এবং একপর্যায়ে জ্ঞান হারান| ?মারধরের সময় আতিক রাজনৈতিক ভয় দেখিয়ে বলেন, “আমি জামাতের দল করি, আমার অনেক ক্ষমতা| আমি যা বলবো এমপি মাসুদ সাহেব (স্থানীয় সংসদ সদস্য) সেটাই শুনবে|” এমনকি আতিক হুমকি দেন যে, এ নিয়ে বেশি বাড়াবাড়ি করলে তাকে এলাকাছাড়া করা হবে| সোমবার সকালে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউফল উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন| বাউফল উপজেলা ¯^াস্থ্য কর্মকর্তা ডা. আবদুর রউফ জানান, চিকিৎসাধীন ওই নারীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে|বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, “বিষয়টি সম্পর্কে আমরা অবগত| তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি| অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে|রাজনৈতিক প্রভাব ও এমপির নাম ভাঙিয়ে একজন নারীর ওপর এমন অমানবিক নির্যাতনের ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে| স্থানীয়রা বলছেন, ক্ষমতার দাপট দেখিয়ে কেউ যেন পার না পায় এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করা হোক|