দেশের বিভিন্ন অঞ্চলে মাটির ˆবশিষ্ট্য ও গুণাগুনে ভিন্নতা থাকায় স্থানীয় পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে বৃক্ষরোপণের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান| তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে শনিবার (৬ জুন) সকালে বৃক্ষরোপন সংক্রান্ত এক সভায় কর্মকর্তাদের প্রধানমন্ত্রী এই পরামর্শ দেন| তিনি বলেন, “দেশের সব অঞ্চলের মাটির ˆবশিষ্ট্য এক নয়| যে এলাকায় যে ধরনের মাটি ও পরিবেশ রয়েছে, সে অনুযায়ী গাছ নির্বাচন করে লাগাতে হবে| “এতে গাছের বেঁচে থাকার হার বাড়বে এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে| প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব দিন দিন আরও স্পষ্ট হয়ে উঠছে| ঋতুচক্রেও দেখা যাচ্ছে পরিবর্তন| আগে জুন মাস এলেই নিয়মিত বৃষ্টিপাত হত, কিন্তু এখন সেই চিত্র অনেকটাই বদলে গেছে| প্রকৃতির এই বিরূপ আচরণের পেছনে বনাঞ্চল ও গাছপালা কমে যাওয়াও একটি গুরুত্বপূর্ণ কারণ বলে মন্তব্য করেন তিনি| তারেক রহমান বলেন, “পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও আগামী প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণ অগ্রাধিকার হওয়া উচিত|” আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন করবে সরকার| এই বৃক্ষরোপন কীভাবে হবে তা নিয়ে ˆবঠকে আলোচনা হয়েছে| ‘১৪ জুন কক্সবাজারে উদ্বোধন’ আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপনের যে কর্মসূচি সরকার হাতে নিয়েছে, তার সূচনা হবে কক্সবাজার দিয়ে| কক্সবাজারের দুলহাজরায় এই কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান| প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এতিন সভায় পরিবেশ ও বন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার, পরিবেশ সচিব রায়হান কাওছার, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক লুৎফুর রহমান, অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল হক, প্রধান বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরী ও ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচি সেলের সদস্য জামাইল বশীর জেবি উপস্থিত ছিলেন|