বন্যপ্রাণী সুরক্ষায় কাপ্তাইয়ে সাপ্তাহিক বাজারে প্রচার প্রচারণা ও লিফলেট বিতরণ অনুষ্টিত

মোঃআলমগীর কবির, ব্যুরো প্রতিনিধি ঃ বন্যপ্রাণী সুরক্ষায় কাপ্তাই সাপ্তাহিক হাটবাহারে সচেতনামূলক প্রচার প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়েছে| শনিবার সকাল ১১টায় কাপ্তাই আপষ্ট্রিম জেটিঘাট সাপ্তাহিক বাজারে বন্যপ্রাণী সুরক্ষায় সচেতনমূলক প্রচার প্রচারণা, লিফট বিতরণ ও মাইকিং করে প্রচারণা করা হয়| বন্যপ্রাণী সুরক্ষা প্রকৃতি দল, বন্যপ্রাণী উদ্বার দল ও বন বিভাগ যৌথ আয়োজনে এই সচেতনামূলক প্রচার প্রচারণা করে| | পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মোঃ মামুনুর রহমান সাংবাদিকদের জানান, আমরা সকলেবন্যপ্রাণী রক্ষায় এগিয়ে আসতে হবে| বন ও বন্যপ্রাণী রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব| ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ বলেন, বন্যপ্রাণী আমাদের বনের ভারসাম্য রক্ষা করে, বন না থাকায় আমাদের অনেক বন্যপ্রাণী বিলুপ্ত হয়ে গেছে| যা আছে এদের সুরক্ষা করা আমাদের সকলের দায়িত্ব ওকর্তব্য| লিফলেট বিতরণ করেন রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রহমান, ইউপি চেয়ারম্যান, কাপ্তাই রেঞ্জ সদর বিট কর্মকর্তা আবু নাঈম, জীববৈচিত্র্য সংরক্ষণ কাপ্তাই উপজেলা কর্মকর্তা বকুল তঞ্চঙ্গ্যা,কাপ্তাই ইউপি সদস্য মহিন উদ্দিন,আবুল হোসেন, দুলাল চন্দ্র দাশসহ বন্যপ্রাণী সুরক্ষা টিম এসময় উপস্থিত ছিলেন|