সংসদকে আরও প্রাণবন্ত ও কার্যকর করতে সংসদ সদস্যদের (এমপি) ব্যক্তিগত সহকারীদের (পিএ) আরও দক্ষ ও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম| তিনি বলেছেন, একজন সংসদ সদস্যের সফলতার পেছনে তাঁর সহকারীর বড় ভূমিকা থাকে এবং এমপিদের সঠিক পথে রাখার দায়িত্বও তাঁদের| মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত সংসদ সদস্যদের ব্যক্তিগত সহকারীদের এক ওরিয়েন্টেশন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে চিফ হুইপ এ কথা বলেন| বক্তব্যে চিফ হুইপ সংসদ সদস্যদের সাথে তাঁদের ব্যক্তিগত সহকারীদের গভীর আস্থার সম্পর্কের বিষয়টি তুলে ধরেন| তিনি বলেন, ‘সংসদ সদস্যরা তাঁদের ব্যক্তিগত সহকারীদের অনেক বেশি বিশ্বাস করে থাকেন এবং তাঁদের পরামর্শ শোনেন| তাই সংসদ সদস্যদের সঠিক পথে রাখার দায়িত্ব কিন্তু আপনাদেরই|’ ধর্মীয় ও ˆনতিক দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি সহকারীদের উদ্দেশে বলেন, ‘পরকালে জবাবদিহি করতে হবে| আপনারা যদি সংসদ সদস্যকে সৎ কাজে সহায়তা করেন তবে তার সওয়াব পাবেন, আর অসৎ কাজে সহায়তা করলে সেই পাপের অংশীদারও আপনাদের হতে হবে|’ তিনি আশা প্রকাশ করেন, এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে ব্যক্তিগত সহকারীদের দক্ষতা ও সচেতনতা বাড়বে, যা তৃণমূল পর্যায়ে গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে সাহায্য করবে| চলতি বাজেট প্রসঙ্গে কথা বলতে গিয়ে চিফ হুইপ নূরুল ইসলাম উল্লেখ করেন, বাজেট কেবল কিছু সংখ্যার হিসাব নয়, বরং এটি সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন| তিনি বলেন, ‘দেশের একজন ভিক্ষুক থেকে শুরু করে প্রতিটি সাধারণ মানুষ সরকারকে কর দিয়ে থাকে| করের এই টাকার সুষম বণ্টন করে কীভাবে জনগণের উন্নয়ন করা যায়, সে বিষয়ে আপনাদের পড়াশোনা করতে হবে| বাজেট বিশ্লেষণের সব তথ্য আপনাদের বুঝতে হবে এবং সেই অনুযায়ী সংসদ সদস্যদেরও বোঝাতে হবে|’ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরোয়ার ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই ওরিয়েন্টেশন কর্মসূচিতে ¯^াগত বক্তব্য দেন ইউরোপীয় ইউনিয়নের জাতীয় উপদেষ্টা ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম| অনুষ্ঠানে সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন|