জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৩ হাজার ৮৯০ কোটি ৯৭ লাখ টাকা ব্যয় স¤^লিত ১০টি প্রকল্প অনুমোদন করেছে| এর মধ্যে সরকারের নিজ¯^ অর্থায়ন ৩ হাজার ৮১০ কোটি ৬২ লাখ টাকা ও সংস্থার নিজ¯^ অর্থায়ন ৮০ কোটি ৩৫ লাখ টাকা| গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার সচিবালয় কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়| এর মধ্যে নতুন প্রকল্প ৫টি ও সংশোধিত প্রকল্প ৩টি এবং মেয়াদ বৃদ্ধি প্রকল্প ২টি| সভায় অনুমোদিত ১০টি প্রকল্প হলোু পানি সম্পদ মন্ত্রণালয়ের ১টি প্রকল্প ‘বরিশাল সেচ প্রকল্পের রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন (১ম পর্যায়)’ প্রকল্প| ভূমি মন্ত্রণালয়ের ১টি প্রকল্প ‘সমšি^ত উপজেলা ভূমি কমপ্লেক্স নির্মাণ’ প্রকল্প| পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ১টি প্রকল্প ‘ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নগর ভবন নির্মাণ’ প্রকল্প| সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ১টি প্রকল্প ‘আনোয়ারা-বাঁশখালী-টইটং-পেকুয়া-বদরখালী-চকরিয়া (ঈদমনি) (আর-১৭০) আঞ্চলিক মহাসড়ক (কালাবিবির দিঘী থেকে ঈদমনি) যথাযথমান ও প্রশস্ততায় উন্নীতকরণ’ প্রকল্প| জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১টি প্রকল্প ‘বাংলাদেশের ৩৩টি জেলায় সার্কিট হাউজ এবং জেলা প্রশাসকের কার্যালয়, ঠাকুরগাঁও এ লিফট সংযোজন’ প্রকল্প| ¯^াস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ১টি প্রকল্প ‘বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট সম্প্রসারণ প্রকল্প-২’ প্রকল্প| প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ১টি প্রকল্প ‘ঢাকা সিএমএইচ এ ক্যান্সার সেন্টার নির্মাণ (২য় পর্যায়) (১ম সংশোধন)’ প্রকল্প| শিক্ষা মন্ত্রণালয়ের ২টি প্রকল্প (১) ‘মাদ্রাসা এডুকেশন ম্যানেজমেন্ট এন্ড ইনফরমেশন সিস্টেম (এমইএমআইএস) সাপোর্ট (৩য় সংশোধন)’ প্রকল্প, (২) ‘দেশের ৬৫৩টি মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন (৩য় সংশোধিত)’ প্রকল্প| বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ১টি প্রকল্প ‘বিদ্যমান গ্রিড উপকেন্দ্র ও সঞ্চালন লাইনের ক্ষমতাবর্ধন (১ম সংশোধিত)’ প্রকল্প অনুমোদন করা হয়েছে| পরিকল্পনামন্ত্রীর ইতোমধ্যে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয় স¤^লিত ৬টি প্রকল্প সম্পর্কে একনেক সভায় অবহিত করা হয়| সেগুলো হলোু ১. বাংলাদেশের ৩০টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প (২য় সংশোধিত) প্রকল্প; ২. ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধিভুক্ত এলাকায় বর্জ্য অপসারণ ও ব্যবস্থাপনা, সড়ক মেরামতে ব্যবহৃত আধুনিক যান-যন্ত্রপাতি সংগ্রহ এবং ম্যাকানাইজড পার্কিং স্থাপনের মাধ্যমে যানজট নিরসনকরণ (২য় সংশোধিত) প্রকল্প; ৩. নাগরিক প্রান্তে বিদ্যমান ডাকসেবার সম্প্রসারণ ও সহজলভ্যকরণ; ৪. ঢাকা সেনানিবাস এমইএস ট্রেনিং সেল এর অবকাঠামো সুবিধাদি সম্প্রসারণ প্রকল্প; ৫. এক্সিলারেটিং অ্যাকশন টু এন্ড চাইল্ড ম্যারিজ ইন বাংলাদেশ (পেজ-২) প্রকল্প; ৬. পাইকগাছা কৃষি কলেজ স্থাপন, খুলনা (২য় সংশোধন) প্রকল্প|