শিবপুরে ব্র্যাক মাইক্রোফাইনান্স কর্মসূচি উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা প্রদান

 

মোঃ জসিম উদ্দিন : দৃষ্টি ফিরে পাওয়ার পথ, গ্রামীণ চক্ষু সেবার উদ্যোগ এই স্লোগানকে সামনে রেখে ব্র?্যাক মাইক্রোফাইনান্স কর্মসূচি (দাবি) উদ্যোগে গত ৮ জুন নরসিংদী অঞ্চলের শিবপুর এরিয়া অফিসে দিনব্যাপী চক্ষু সেবার আয়োজন করা হয়েছে| উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার শেখ মোজাম,( দাবি) আঞ্চলিক ব্যবস্থাপক আবদুল জব্বার,(দাবি) ব্র?্যাক জেলার সমš^য়ক মোঃ মিজানুর রহমান, বিজনেস ডেভেলপমেন্ট ইউনিট মোঃ তহিদুল ইসলাম, এলাকা ব্যবস্থাপক মোঃ মফিজুল ইসলাম,(দাবি) শাখা ব্যবস্থাপক মোঃ রাসেল আকন্দ,(দাবি) সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ| উক্ত অনুষ্ঠিত এই ক্যাম্পে ২৬৫ জন রোগী চোখের চিকিৎসা পান| নরসিংদী ইসলামিয়া চক্ষু হাসপাতালের চারজন বিশিষ্ট চিকিৎসক দল এই সেবা প্রদান করেন| এখানে চোখের প্রেসার, চোখের ছানি পরা ইত্যাদির পরীক্ষা নিরীক্ষা বিনামূল্যে করা হয়| পাশাপাশি রোগীদের জন্য বিনামূল্যে চশমা প্রদান করা হয়| এবং যাদের চোখের ছানি বা বড় ধরনের অপারেশনের প্রয়োজন তাদেরকে বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হয়| সেন্ট্রাল থ্রি ডিভিশনের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার ভাই ও আঞ্চলিক ব্যবস্থাপক ভাই ব্র?্যাকের বিভিন্ন কার্যক্রম নিয়ে সেবা নিতে আসা সদস্যদের সাথে কথা বলেন| যেমন ১- শস্য নিরাপত্তা বীমা ২- গবাদি প্রাণীর সুরক্ষা বীমা|৩- অনাবাদি পুকুরকে মৎস্য চাষাবাদের আওতায় আনা|৪- বাড়ির আঙিনায় সবজি চাষ পদ্ধতি| এছাড়াও ব্র?্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির দাবির অন্যান্য কৃষি উদ্যোগ এবং বিভিন্ন প্রোগ্রাম সম্পর্কে আলোচনা করেন| ক্যাম্পকে ঘিরে উক্ত এলাকায় উৎসবমুখর পরিবেশ ˆতরি হয় পাশাপাশি সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা পেয়ে কৃতজ্ঞতা ও সন্তুষ্ট প্রকাশ করেন| উল্লেখ্য, এই কর্মসূচির অত্র অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি)আব্দুল জব্বার ভাইয়ের সাবেক সহযোগিতায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে|