মোঃআলমগীর কবির, পার্বত্য চট্রগ্রাম ব্যুরো প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ এর এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বুধবার ( ২৪ জুন) বেলা ১২ টায় প্রতিষ্ঠান সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ নৌবাহিনী ঘাঁটি কাপ্তাই শহীদ মোয়াজ্জেম এর অধিনায়ক এবং নৌবাহিনী স্কুল এন্ড কলেজ গভর্ণিং বডির চেয়ারম্যান কমডোর এস এম সুমন হায়দার। এসময় তিনি বলেন, এই প্রতিষ্ঠান শুধুমাত্র তোমাদেরকে জ্ঞান অর্জনের শিক্ষা দেয় নাই, বরং তোমাদেরকে শৃঙ্খলা, দায়িত্ববোধ এবং দেশপ্রেমিক হতে শিখিয়েছেন। তোমরা ভালো মানুষ হও, তাঁর জন্য বড় স্বপ্ন দেখতে হবে। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ কমান্ডার আলিফ উল্লাহ ( বিএন) এর সভাপতিত্বে এসময় ঘাঁটির নির্বাহী কর্মকর্তা কমান্ডার হামিদুল ইসলাম , চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং সহ পদস্থ নৌ বাহিনীর কর্মকর্তা, প্রতিষ্ঠানটির শিক্ষক এবং বিদায়ী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ এর উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম। কলেজ এর সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক তামান্না ইসলাম এবং যুক্তিবিদ্যা বিভাগের প্রভাষক রোজ সোনিয়া চৌধুরীর সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কলেজ শাখার সমন্বয়ক প্রভাষক কামরুল আলম, প্রতিষ্ঠানটির প্রাক্তন শিক্ষার্থী বাংলাদেশ সেনবাহিনীর ৯০ তম লং কোর্সে কমিশন প্রাপ্ত লেফটেন্যান্ট প্রিয়ন্তি বড়ুয়া, বিদায়ী শিক্ষার্থী বিন্তি ধর নীলা এবং একাদশ শ্রেণীর শিক্ষার্থী ফারহান।