নরসিংদী মডেল কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান তোমরা বেশি বেশি জ্ঞান অর্জন করবে ও ভালো মানুষ হবে: ব্যারিস্টার আল মামুন রাসেল

মো: জসিম উদ্দিন: নরসিংদী মডেল কলেজের ২০২৪-২০২৫ শিক্ষা বর্ষের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান গতকাল শনিবার বাংলাদেশ শিশু একাডেমী নরসিংদীতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকার কথা ছিল সংসদ সদস্য খায়রুল কবির খোকন ও উদ্বোধক থাকার কথা ছিল সংসদ সদস্য মনজুর এলাহী। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ও বিশিষ্ট মিডিয়া ও টকশো ব্যাক্তিত্ব ব্যারিস্টার আল মামুন রাসেল। বিশেষ অতিথি ছিলেন এশিয়ান ইউনিভার্সিটির অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক। শুভেচ্ছা বক্তব্য রাখেন এ কলেজের রেক্টর প্রফেসর মোহাম্মদ আলী। স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মু. শাহাদাত হুসাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী মডেল কলেজ গভর্নিং বডি’র সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান মোল্লা। বক্তব্য রাখেন নরসিংদী মডেল কলেজের কোষাধ্যক্ষ ও পরিচালক মো: মোস্তফা আল আমীন, সেক্রেটারী ও প্রতিষ্ঠাতা পরিচালক মো: নুরুল আমিন সানি, প্রতিষ্ঠাতা পরিচালক জাকারিয়া প্রধান, মো: ওমর ফারুক ভূইয়া, প্রতিষ্ঠাতা পরিচালক ও সাবেক অধ্যক্ষ মোহাম্মদ কামরুল ইসলাম। শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রভাষক (রসায়ন) হুমায়ুন কবির, প্রভাষক (পদার্থ বিজ্ঞান) কিবরিয়া ভূইয়া, সহকারি অধ্যাপক (অর্থনীতি) মনিরুজ্জামান, সহকারি অধ্যাপক (ফিন্যান্স, ব্যাককিং ও বীমা) মো: তানভীর আহমেদ, সহকারী অধ্যাপক (যুক্তিবিদ্যা) নাছিমা আক্তার। বিদায়ী ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, দ্বিতীয় বর্ষের মানবিক বিভাগের শিক্ষার্থী ইব্রাহিম সরকার অপূর্ব, একই বিভাগের শিক্ষার্থী মোবারক হোসেন, দ্বিতীয় বর্ষ (বিজ্ঞান) বিভাগের শিক্ষার্থী নাজমুল হাসান, দ্বিতীয় বর্ষ (ব্যবসায় শিক্ষা) শিক্ষার্থী মোসা: আফসারা, একই বিভাগের শিক্ষার্থী লামিয়া রহমান ও দ্বিতীয় বর্ষের (বিজ্ঞান) বিভাগের শিক্ষার্থী মৃদুলা আফরোজ অবনী। মানপত্র পাঠ করেন ব্যবসায় শিক্ষা প্রথম বর্ষের শিক্ষার্থী সামিয়া ইসলাম মোহনা, বিদায়ী শিক্ষার্থী নাবিলা । অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের পরিচালক বাংলা বিভাগের বিভাগীয় প্রধান আতিকুল ইসলাম, পদার্থ বিজ্ঞানের শিক্ষক কিবরিয়া ভূইয়া, বাংলা বিভাগের প্রভাষক ফাতিমা সুলতানা। অনুষ্ঠানের আলোচক ব্যারিস্টার আল মামুন রাসেল বিদায়ী ও উপস্থিত সকল শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, তোমরা বেশি বেশি জ্ঞান অর্জন করবে। ভালো মানুষ হবে। তাহলে তোমরাই সফল হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে সৎ থাকবে। মা-বাবাকে যত্ন করবে। শিক্ষকদের সম্মান করবে। বড়দের মান্য করবে। ছোটদের আদর করবে। দেশকে ভালোবাসবে ও মাদক’কে না বলবে। মোবাইল আসক্ত হবে না।