মো. মনজুর ই মওলা সাব্বির নাটোর জেলা সংবাদদাতা গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে নাটোরে জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে নাটোর শহরের মাদ্রাসা মোড় স্বাধীনতা চত্বরে জুলাই পদযাত্রা শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক কমিটি নাটোর জেলা শাখার আহ্বায়ক আব্দুল মান্নাফ।
এছাড়াও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মুজাহিদ, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার সহ প্রমুখ। তাছাড়া জাতীয় নাগরিক কমিটি নাটোর জেলা শাখার সদস্য বৃন্দও উপস্থিত ছিলেন। বক্তারা বলেন সুপ্রিম কোর্ট সংবিধানে গনভোট ও তত্বাবধায়ক সরকার ব্যবস্থার পক্ষে রায় দিয়েছে। সরকার এখন আর গনভোটকে উপেক্ষা করতে পারবে না। জুলাই সনদ আর গণভোটকে অবশ্যই এই সরকারকে বাস্তবায়ন করতে হবে। সরকারের মন্ত্রী এমপিরা মুখে বলবেন জুলাই সনদ বাস্তবায়ন করবেন অথচ তার জন্য কাজ করবেন না। এনসিপি এটা হতে দিবে না। তারা বলেন খুনী শেখ হাসিনা শুধু স্ট্যাটাস দিয়ে বলে যাচ্ছেন ডিসেম্বরে দেশে আসবেন। ডিসেম্বর কেন আপনি এখনই দেশে আসুন বাংলাদেশের জনগন আপনাকে ফাঁসিতে ঝুলাবে। অনুষ্ঠান শেষে জুলাইয়ে নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।