মো. মনজুর ই মওলা সাব্বির নাটোর জেলা সংবাদদাতা : নাটোরে পথচারীদের মাঝে দুই হাজার গাছের চারা বিতরন করেছে এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশন। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ‘জাতীয় লক্ষ্যমাত্রা ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র সাথে একাত্মতা প্রকাশ করে এই দুই হাজার গাছের চারা উপহার ও জলবায়ু সচেতনতামূলক কর্মসূচি পালন করেছেন তারা। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নাটোর পুরাতন বাসস্ট্যান্ড প্রাঙ্গণে এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনা ও সভাপতিত্ব করেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ জিল্লুর রহমান খান চৌধুরী বাবুল। কমনওয়েলথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ভিপি শেখ রিফাদ মাহমুদের পরিচালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির সদস্য সচিব মোঃ আসাদুজ্জামান আসাদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব মিজানুল হক ডিউক।বিনা মূল্যে মানসম্পন্ন চারা পেয়ে পথচারী, রিকশাচালক ও পথচারী সাধারণ মানুষ উচ্ছ্বাস প্রকাশ করেন এবং চারাগুলোর সঠিক পরিচর্যা করার অঙ্গীকার ব্যক্ত করেন।