ফাতেমা জাহান দিলরুবা ছিলেন একজন আদর্শ শিক্ষক, আদর্শ অভিভাবক ও আদর্শ মা
মো: জসিম উদ্দিন
মো: জসিম উদ্দিন: নরসিংদী শহরের ব্রাহ্মন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফাতেমা জাহান দিলরুবা এঁর অবসর জনিত বিদায় সংবর্ধনা গত ৭ সেপ্টেম্বর রবিবার বেলা ১১ টায় বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। ব্রাহ্মন্দী সরকারি বিদ্যালয় কার্যকরী কমিটি, কল্যান সমিতি ও শিক্ষক অভিভাবক কমিটি এ বিশাল বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। একজন প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা এমন বিশালভাবে আয়োজন খুব কমই হয়ে থাকে। এখানে বিদ্যালয় কার্যকরী কমিটি, কল্যান সমিতি ও শিক্ষক- অভিভাবক কমিটির মানুষজনের মন অনেক বড়। এ বিশাল সংবর্ধনা অনুষ্ঠানই তার প্রমাণ। বিদায়ী প্রধান শিক্ষক ও একজন গুণী মানুষ তার কর্মের মাধ্যমে তাঁদের মন জয় করতে পেরেছেন। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা শিক্ষা অফিসার নিরঞ্জন কুমার রায়। বিশেষ অতিথি ছিলেন নরসিংদী সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুর মো: রুহুল সগীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংবর্ধনা কমিটির আহ্বায়ক চিত্তরঞ্জন মালাকার। শুভেচ্ছা জ্ঞাপন করেন সংবর্ধনা কমিটির সদস্য সচিব লিয়াকত আলী ভূইয়া। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়, কোরআন তেলাওয়াত করেন এ বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী লামিয়া রহমান, গীতা পাঠ করে পঞ্চম শ্রেণীর ছাত্রী পারমিতা বর্মন, মানপত্র পাঠ করেন অন্বেষা দাস শশী। কোরআন তেলাওয়াতের পর অতিথিদের বরণ করা হয়। প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করেন শিক্ষক নিলুফা ইয়াসমীন ও আমেনা খাতুন, বিশেষ অতিথিকে ফুল দিয়ে বরণ করেন শিক্ষক মোহাম্মদ সফিকুল ইসলাম। বক্তব্য রাখেন নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোরশেদ শাহরিয়ার, নরসিংদী সদর উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার ছাবিকুন্নাহার রোজি, বিদায়ী অতিথির পতি নরসিংদী সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর হাবিবুল আলম, বড় ভাই নরসিংদী জজ কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট এম এ এন অলিউল্লাহ, বড় মেয়ে ডা. ফাহিমা তাবাসসুম ঐশী, ব্রাহ্মন্দী গালস হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলতাফ হোসেন নাজির, বৌয়াকুড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফসানা আক্তার ডেইজি, দৈনিক আজকের খোঁজখবর পত্রিকার সম্পাদক মনজিল এ মিল্লাত, বক্তব্য রাখেন বিদায়ী অতিথি ফাতেমা জাহান দিলরুবা, অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুর রহমান মুকুল।
স্বাগত বক্তব্য রাখেন এ বিদ্যালয়ের শিক্ষিকা নিলুফা ইয়াসমীন, শিক্ষার্থী নাফিসা আফরিন নুর, জ্যোতিপ্রিয় মিত্র।
অনুষ্ঠান সঞ্চালনা করেন এ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সফিকুল ইসলাম ও রহিমা বেগম রিতা। উপস্থিত ছিলেন তাঁর কর্মজীবনের অনেক সহকর্মী, অন্যান্য স্কুলের শিক্ষক, এ বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী , অভিভাবকগণ ও এলাকার অনেক গণ্যমান্য ব্যাক্তিগণ। এসময় অনুষ্ঠানে অনেকেই আবেগ প্রবণ হয়ে পড়েন। তারা যেন তাকে হারিয়ে ফেলছে। এখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। তাঁকে এখান থেকে কেউ যেন ছাড়তে চাচ্ছে না। অনেক অতিথি ও বক্তারা বলেন, ফাতেমা জাহান দিলরুবা ছিলেন একজন আদর্শ শিক্ষক, আদর্শ অভিভাবক , আদর্শ মা ও বহুগুনে গুণান্নিত একজন অত্যান্ত ত্যাগী মানুষ। তিনি সকল ছাত্র-ছাত্রীদেরকে তার সন্তানের মতোই ভালোবাসতেন। তার পরিবারের চেয়ে এ শিক্ষা প্রতিষ্ঠানকে বেশী ভালোবাসতেন ও বেশী সময় দিতেন। তার মধ্যে ছিলো না কোন রাগ ও অহংকার। সবসময় তিনি সবার সাথে হাসি মুখে কথা বলতেন। পরম করুণাময় আল্লাহর নিকট ওনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।