বাউফলে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ শুরু

মোঃ বাবুল হোসাইন বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় পটুয়াখালীর বাউফল পৌর শহরে দু:স্থ ব্যক্তি ও পরিবারের মধ্যে ৪৬শত ২৫ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। এ সময় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে অসহায় ও গরীব লোকজন তাদের চাল গ্রহন করেন।সকাল ৯টায় বাউফল পৌর শহরের সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এর আনুষ্ঠানিক উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালেহ আহমেদ।ওই সময় ৪ হাজার ৬ শত ২৫ জন পরিবারের প্রত্যেককে ১০কেজি করে চাল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার। বিতরণকালীন সময়ে উপজেলা প্রশাসন ও পৌরসভা কার্যালয়ের সচিবসহ কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *