দিনাজপুর ঘোড়াঘাট উপজেলায় চুরি করতে গিয়ে ৭০ বছরের বৃদ্ধাকে হত্যা ৩ জন গ্রেপ্তার

মোঃ রাফিন হোসেন (আরফিন) দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে চুরি করতে গিয়ে অলেদা বেওয়া (৭০) নামের এক বৃদ্ধাকে হত্যার ঘটনা ঘটেছে| এই ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে| মঙ্গলবার দুপুরে দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়| অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন জানান ২১ এপ্রিল সকালে ঘোড়াঘাট উপজেলার পালশা গ্রামে ফজলে রাব্বির সহ তার দুই বন্ধু নাজমুল হুদা এবং মুশফিকুর রহমান অনলাইন জুয়ায় আসক্ত হয়ে ঋণগ্রস্ত হয়ে পড়ে| ঋণ থেকে পরিত্রাণ পেতে তারা চুরির পরিকল্পনা করে| এ সময় ফজলে রাব্বি জানায় তার দাদী বাড়িতে একা থাকে| সেখানে অনেক ¯^র্ণালঙ্কার সহ বিপুল টাকা রয়েছে| পরিকল্পনা অনুযায়ী তারা তিনজন অলেদা বেওয়া বাসায় চুরি করতে যায়| এ সময় অলেদা বেওয়া জেগে গেলে আসামিরা অলেদা বেওয়া মুখে ও চোখে টেপ মেরে দেয়| এতে অলেদা বেওয়া মারা যায়| আসামিরা বাসা থেকে চুরি করে পালিয়ে যায়| পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দুজনকে সাভার থেকে এবং একজনকে ঘোড়াঘাট থেকে গ্রেফতার করে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *