আজহারুল আজাদ জুয়েল, দিনাজপুর: ‘কবিতার শব্দে জেগে উঠুক অনুভবের এক নতুন বিকেল’-স্লোগানকে ধারণ করে দিনাজপুর প্রেসক্লাব চত্ত্বরে ২৫ এপ্রিল শনিবার অনুষ্ঠিত হলো এক মনোমুগ্ধকর কবিতা পাঠের আসর| ‘কবিতার বিকেল’ শিরোনামের এই আয়োজনে কবিরা তাদের ¯^রচিত কবিতা পাঠ করেন, যা উপস্থিত সবার মাঝে এক আবেগঘন ও সৃজনশীল পরিবেশ সৃষ্টি করে| দিনাজপুর লেখক ফোরাম আয়োজিত এই অনুষ্ঠানের সহযোগী সংগঠন ছিল রঙ পেন্সিল আর্ট একাডেমি, সংগীত শিল্পী কল্যাণ পরিষদ এবং দিনাজপুর প্রেসক্লাব| দিনাজপুর লেখক ফোরামের সভাপতি আজহারুল আজাদ জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি ¯^রূপ বক্সী বাচ্চু| বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সফল জননী ক্যাটাগরিতে জাতীয় পর্যায়ে অদম্য নারী পুরস্কারপ্রাপ্ত নূরবানু কবীর| তাঁকে উত্তরীয় পরিয়ে ও পুষ্প তোড়া দিয়ে বরণ করা হয়| অনুষ্ঠানের শুরুতে ¯^াগত বক্তব্য রাখেন দিনাজপুর লেখক ফোরামের সাধারণ সম্পাদক অদিতি রায়| লেখক গবেষক মোজাম্মেল বিশ্বাস, প্রবীণ কবি লুৎফর রহমান, ˆদনিক উত্তর বাংলার নির্বাহী সম্পাদক জিনাত রহমান বিশেষ অতিথি ছিলেন| আলোচনা করেন দিনাজপুর সরকারি কলেজের অধ্যাপক কবি লাল মিয়া, উত্তর তরঙ্গ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি মাসুদ মোস্তাফিজ, সম্মিলিত সাংস্কৃতিক জোট দিনাজপুর এর সভাপতি সুলতান কামাল উদ্দিন বাচ্চু, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ দিনাজপুর এর সভাপতি মানস চক্রবর্তী প্রমুখ| সাবিনা ইয়াসমিন ইতির সঞ্চালনায় ¯^রচিত কবিতা পাঠ করেন প্রফেসর জলিল আহমেদ, জোবায়ের আলী জুয়েল, মাহবুব আলী, কামরুন নাহার কেয়া, কামরুজ্জামান গোপন, মমিনুল ইসলাম, মজেল উদ্দিন, মিজানুর রহমান (ডোফুরা), ইয়াসমিন আরা রানু, পপি হাসডাক, রবিউল আউয়াল রবি, নিরঞ্জন হীরা, কমল কুজুর, ˆশশব রাজু, বীরগঞ্জের আব্দুল কুদ্দুস, ˆসয়দ আঁখির আলী, ওয়াহিদা পারভীন, মনিরা লুবনা, কাহারোলের জান্নাতুন ফেরদৌস, মুসফেরা তাসনিম, পুষ্পিতা রায়, মেহেনাজ পারভিন, কোরবান আলী অন্তর, মামুনুর রহমান জুয়েল, নীলফামারীর রাজ্জাক দুলাল প্রমুখ| আবৃত্তি করেন সুবর্ণা মুখার্জি, মনিরা লুবনা, ফাল্গুনী বাণী প্রমুখ| গান পরিবেশন করেন মাসুদা খাতুন, শফিকুল ইসলাম বকুল, মো: শাহীন, মো সাগর প্রমুখ|
অনুষ্ঠানে কবি ফাতেমা বেগম এবং কবি ওয়াসিম আহমেদ শান্তকে স্মারক সম্মাননা প্রদান করা হয়| রঙ পেন্সিল আর্ট একাডেমির পরিচালক রাকিউর রহমান পায়েল ও সংগীত শিল্পী কল্যাণ পরিষদ এর সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার রায় বিশেষ অনুভূতি ব্যক্ত করেন| অনুষ্ঠানে কবি জান্নাতুন ফেরদৌসের নতুন বই ‘কবিতার সাথে কিছুক্ষণ’ এর মোড়ক উন্মোচন করা হয়||