মো: জসিম উদ্দিন: নরসিংদী পৌরসভার পৌর প্রশাসক মোসাঃ নাদিরা আখতার এর নির্দেশে নরসিংদী শহরের বিলাসদী আল্লাহু চত্তর ও বিলাসদী রেল লাইনের মধ্যে দিয়ে প্রবাহিত খাল পরিষ্কার করা হচ্ছে। এ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ নরসিংদী পৌর পরিচ্ছন্নকর্মীরা অত্যান্ত কষ্ট করে করছে। কারণ এখানে তিনটি ভাঙ্গারি দোকান রয়েছে। এ তিনটি দোকানের বিভিন্ন প্লাস্টিক জাতীয় জিনিসের কারণে ও আশেপাশে বাসার ময়লায় এ খালটি প্রায় ভরাটের পথে। যার ফলে একেবারেই পানি নিষ্কাষণ হচ্ছেনা। এখানে দীর্ঘ সময় নিয়ে পরিষ্কারের কাজ করছে পরিচ্ছন্ন কর্মীরা। এ পরিচ্ছন্নতার কাজ অনেক দিন চলবে। পৌর প্রশাসক মোসাঃ নাদিরা আখতার বলেন, আসুন আমরা সবাই মিলে পৌর এলাকা পরিষ্কার রাখি। পৌরসভার বিভিন্ন মহল্লায় আন্ডার ড্রেনের কাজ চলমান আসুন আমরা সকলে নালা নর্দমায় প্লাস্টিক জাতীয় কোন জিনিস না ফেলি। এই শহরকে পরিষ্কার রাখি। এতে শহরের ড্রেনগুলো পানি নিষ্কাশনে বাধাগ্রস্থ হবে না।