মো. মনজুর ই মওলা সাব্বির নাটোর থেকেঃ জাতীয় সংসদের হুইপ এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শ্রমিকের রক্তজল করা পরিশ্রমই আগামী দিনের বাংলাদেশের গনতন্ত্রকে সমুন্নত রাখবে| তাই শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে সরকার| হুইপ দুলু শুক্রবার বেলা ১১টায় শহরের আলাইপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে মে দিবস উপলক্ষ্যে জাতীয়তাবাদী শ্রমিকদল আয়োজিত শ্রমিক সমাবেশে এ কথা বলেন| হুইপ দুলু আরোও বলেন, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করে, তাদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে এই দেশকে গড়ে তুলতে সরকার কাজ শুরু করেছে| সকলের সমšি^ত প্রচেষ্টায় ˆবষম্যহীন দেশ প্রতিষ্ঠার মাধ্যমে উন্নয়নের কাংখিত গন্তব্যে এগিয়ে যাবে দেশ| দুলু বলেন, দেশের সকল শ্রেণী-পেশার মানুষের মুক্তির সনদ প্রধানমন্ত্রীর ৩১ দফা| এরমধ্যে শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার কথা বলা হয়েছে| আগামীতে তাদের কল্যাণ নিশ্চিত করা হবে| দুলু আরো বলেন, বিগত সময়ে দেশের জন্যে যেসব শ্রমিক জীবন উৎসর্গ করেছেন আগামীতে আমরা তাদের সর্বোচ্চ মূল্যায়ন করতে চাই| জনবান্ধব সরকার সব সময় শ্রমিকের পাশে থাকবে| জেলা শ্রমিকদলের সভাপতি আবু রায়হান ভুলুর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি’র আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপি’র সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব ও মোস্তাফিজুর রহমান শাহীন| জাতীয়তাবাদী শ্রমিকদল আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রাতেও হুইপ নেতৃত্ব দেন| এর আগে সকাল সাড়ে ৯ টায় ‘সুস্থ্য শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’-এই প্রতিপাদ্য বিষয়ে মে দিবস পালন করেছে জেলা প্রশাসন| এ উপলক্ষ্যে কালেক্টরেট ভবন চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়| শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু| পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়| সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ হোসেন|