দিনাজপুরে ১৯তম বাণিজ্য মেলার শুভ উদ্বোধন

মোঃ রাফিন হোসেন (আরফিন)দিনাজপুর প্রতিনিধি: সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন বলেছেন, দুর্নীতি ও দুঃশাসনমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে এক সাথে কাজ করতে হবে| মেলায় আগত মানুষজন যাতে কেনাকাটা করে নিরাপদে বাড়ীতে ফিরতে পারে সে ব্যাপারে আইনশৃংঙ্খলা বাহিনীসহ সকলকে সতর্ক থাকতে হবে| শনিবার (২ মে) সন্ধ্যায় দিনাজপুর গোর এ শহিদ বড় ময়দানে চে¤^ার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ১৯তম বাণিজ্য মেলা ২০২৫-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা.এ জেড এম জাহিদ হোসেন এমপি এসব কথা বলেন|মন্ত্রী আরো বলেন, দিনাজপুর শহরের রাস্তাঘাটের সংস্কার, শিক্ষা ও চিকিৎসাসেবার উন্নয়নে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন মন্ত্রী| বেগম জিয়ার জন্মস্থানের উন্নয়নে আমাদের কাজ করতে হবে| শুধু পুলিশের পক্ষে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব নয়| মাদকের শিকার যুবসমাজ রক্ষা করতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে| যার যার অবস্থান দায়িত্ব পালন করতে পারলে সমাজ ভাল থাকবে| ভাল কাজ করতে পয়সা লাগে না| শুধু ইচ্ছা থাকলেই হবে|মন্ত্রী বলেন, আমরা শহীদ জিয়ার ˆসনিক এই স্লোগান দিলেই হবে| জিয়ার ˆসনিক হওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে হবে| দর্নীতি ও দুঃশাসনমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে এক সাথে কাজ করতে হবে| অনুষ্ঠানের বিশেষ অতিথি জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যে ¯^াভাবিক আছে এমনটা বলার কোন সুযোগ নেই| আমাদেরকে আইনশৃঙ্খলা পরিস্থিতি ¯^াভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে আরো সতর্ক হতে হবে| দিনাজপুর চে¤^ার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি আলহাজ্ব মোঃ আবু বকর ছিদ্দীকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য জাতীয় সংসদের হুইপ মো. আক্তারুজ্জামান মিয়া এমপি, দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য ˆসয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনজুরু ইসলাম মনজু, দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও দিনাজপুর পৌরসভার প্রশাসক মোহাম্মদ রিয়াজ উদ্দিন, জেলা প্রশাসক পুলিশ সুপার জেদান আল মুসা, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি| দিনাজপুর চে¤^ারের পরিচালক শামিম কবীর অপু’র সঞ্চায়নায় অনুষ্ঠানে ¯^াগত বক্তব্য রাখেন ১৯তম বাণিজ্য মেলার আহবায়ক ও চে¤^ারের পরিচালক রাহবার কবীর পিয়াল| অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চে¤^ারের সিনিয়র সহ-সভাপতি আখরুজ্জামান জুয়েল, মেলা কমিটির সদস্য সচিব মো. রুবেল ইসলাম প্রমুখ| অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, চে¤^ারের অন্যান্য পরিচালকবৃন্দ, সুধীজন ও ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন| এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন অন্যান্য অতিথিদের সাথে নিয়ে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মাসব্যাপি বানিজ্য মেলার অনুষ্ঠানিক উদ্বোধন করেন| এছাড়াও উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চে¤^ার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সকল পরিচালক,মেলার তত্ত্বাবধায়ক প্রতিষ্ঠান মনতা ডেকোরেটর এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট এর সত্ত্বাধিকারী মনতাজুল ইসলাম মনতা,বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা|অনুষ্ঠানের আগে ফেস্টুন সহ বেলুন ও পায়রা উড়িয়ে দিনাজপুর ১৯তম বাণিজ্য মেলা ২০২৫-২০২৬ এর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ| শেষে প্রতিবারেরঁ মতো জমকালো আতশবাজি প্রদর্শন উপস্থিত দর্শনার্থীদের আকৃষ্ট করে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *