বিএসটিআইকে আরও শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

দেশের প্রয়োজন অনুয়ায়ী বিএসটিআইকে আরো শক্তিশালী করা হবে বলে মন্তব্য করেছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির| এ লক্ষ্যে বিএসটিআইয়ের জনবলের বিষয়টির দিকে দৃষ্টি দেওয়ার কথাও বলেছেন বাণিজ্যমন্ত্রী| শনিবার (৬ জুন) বিএসটিআই কর্তৃক আয়োজিত বিশ্ব মান (মেট্রোলজি) দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন| ‘নীতি নির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি’ এই প্রতিপাদ্য নিয়ে দিবসটি পালন করা হচ্ছে| মন্ত্রী বলেন, ‘বিএসটিআইকে আমাদের দেশের প্রয়োজন অনুযায়ী আমরা শক্তিশালী করব| প্রয়োজনে জনবল স্ফৃত করব এবং একটা কার্যকর সংগঠন হিসেবে গড়ে তুলবো ইনশাল্লাহ| এখানে যারা আছেন সবাই অত্যন্ত মেধাবী মানুষ| মেধাবী উচ্চ শিক্ষিত মানুষ দেশকে কন্ট্রিবিউট করার ক্ষমতা রাখে| আপনাদের নিয়েই আমরা আমাদের প্রত্যেকটা পণ্যের উচ্চ গুণগত মান যেটাতে আস্থা থাকে মানুষের সেই পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য একটা বড় আকারের কাজের সূচনা আগামী দিনে করব|’ তিনি আরো বলেন, মেট্রোলজি শিল্প উন্নয়নসহ ˆবজ্ঞানিক গবেষণা এবং ˆদনন্দিন জীবনে সঠিক পরিমাপের গুরুত্ব নিয়ে কাজ করে থাকে| বর্তমান বিশ্বে তথ্যনির্ভর ও প্রমাণভিত্তিক নীতি প্রণয়নের ক্ষেত্রে সঠিক পরিমাপের নির্ভুল পরিসংখ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ| মন্ত্রী বলেন, বর্তমানে বিএসটিআইর কর্মকাণ্ডের পরিধি অনুযায়ী বিদ্যমান জনবল অপ্রতুল| যেটির কথা আমাদের মহাপরিচালক বললেন সে বিষয়ে আমরা দৃষ্টি দিব এবং তাকে আমি বলেছি যে এটির একটি ফাংশনাল অর্গানোগ্রাম ˆতরির জন্য| আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান, মালয়েশিয়াসহ কয়েকটি দেশের মডেল স্টাডি করে আমাদের প্রয়োজন অনুযায়ী রিমোডেলিং করবো| বিশেষ অতিথি বক্তব্যে শিল্প সচিব মো. ওবায়দুর রহমান বলেন, এটা পুরাতন প্রতিষ্ঠান জনগণের আস্থা সৃষ্টি করতে পেরেছে| তবে তাদের প্রধান সমস্যা হচ্ছে লোকবল, এটা আশা করি সমাধান হবে| এফবিসিসিআইর প্রশাসক ও অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খান বলেন, এটি আমাদের ˆদনন্দিন জীবনের সঙ্গে জড়িত| আমার বিশ্বাস এই দিবস উদযাপনের মাধ্যমে নতুন একটি জায়গায় প্রবেশ করলো বিএসটিআই| সভাপতির বক্তব্যে বিএসটিআই মহাপরিচালক কাজী ইমদাদুল হক বলেন, জনগণের প্রত্যাশা পূরণে বিএসটিআইয়ের অর্পিত দ্বায়িত্ব পালন করে যাচ্ছে| জাতীয় ও আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য প্রসারেও কাজ করছে বিএসটিআই| বিএসটিআই ২৩টি জেলায় নানা আয়োজনে এই দিবসটি উদযাপন হচ্ছে| আমরা ৪৭০০ পণ্যের মান সম্পন্ন করেছি বলেও তিনি উল্লেখ করেন| তিনি বলেন, ৮৪২ জন কর্মরত ৬০৮ জন রয়েছে, যানবাহন অপ্রতুল রয়েছে, ৪২ জেলায় অফিস চালু করা দরকার, পূর্বাচলে জমি পেলে সেখানে দাপ্তরিক কার্যক্রম আরও বাড়ানো সম্ভব হবে|