ডেঙ্গু প্রতিরোধে রাজধানীর বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হবে এবং বাসা-বাড়িতে জমা পানি কিংবা মশার লার্ভা পেলে জরিমানা করা হবে বলে জানিয়েছেন ¯^াস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন| শনিবার (৬ জুন) সকালে রাজধানীর ধানমন্ডি লেক সংলগ্ন রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তিন মাসের বিশেষ অভিযান উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান| ¯^াস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত বলেন, ডেঙ্গু প্রতিরোধে শিগগিরই বিভিন্ন এলাকায় মাইকিং করা হবে এবং মোবাইল টিম বাড়ি বাড়ি পরিদর্শন করবে| কোনো বাড়ি, প্রতিষ্ঠান বা স্থাপনায় ডেঙ্গুর লার্ভা কিংবা জমে থাকা পানি পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হবে| তিনি বলেন, বৃহত্তর জনগোষ্ঠীর ¯^ার্থে এ ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে| সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস এবং অন্যান্য প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে নিজ নিজ প্রতিষ্ঠান পরিচ্ছন্ন রাখার দায়িত্ব নিতে হবে| কোথাও অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে| মন্ত্রী বলেন, প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে| নারিকেলের খোসা, ফুলের টব, ছাদের বাগান, অব্যবহৃত টয়লেট, ড্রেন কিংবা অন্য কোনো পাত্রে যাতে পানি জমে না থাকে, সে বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকতে হবে| কারণ জমে থাকা পানিতেই এডিস মশার লার্ভা জন্ম নেয়| তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডের মধ্যে প্রায় ৬০ শতাংশ এলাকায় ডেঙ্গু মশার লার্ভা পাওয়া গেছে| এসব ওয়ার্ডের পরিস্থিতি উদ্বেগজনক| এসব লার্ভা পূর্ণাঙ্গ মশায় পরিণত হলে ডেঙ্গু সংক্রমণের ঝুঁকি আরও বেড়ে যাবে| ¯^াস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু একটি প্রাণঘাতী রোগ| ডেঙ্গুবাহী এডিস মশা এক স্থান থেকে অন্য স্থানে উড়ে গিয়ে মানুষকে আক্রান্ত করতে পারে| ডেঙ্গুর বিভিন্ন ধরন রয়েছে এবং এর কিছু ধরন অত্যন্ত ঝুঁকিপূর্ণ, যা রক্তক্ষরণসহ গুরুতর জটিলতা সৃষ্টি করতে পারে, মৃত্যু হতে পারে| সুতরাং সবাইকে সতর্ক ও সচেতন হতে হবে| জনগণকে ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সচেতন করতে গণমাধ্যমে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান ¯^াস্থ্যমন্ত্রী|
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম| উদ্বোধনী অনুষ্ঠান শেষে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র?্যালির আয়োজন করা হয়|