জীবন বাজি রেখে শান্তিরক্ষীরা দেশের সম্মান রক্ষা করছেন: শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকারী বাংলাদেশি শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন| তিনি বলেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশি শান্তিরক্ষীদের ত্যাগ ও অবদান অনেকেই যথাযথভাবে উপলব্ধি করেন না| তবে তারা জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করে বাংলাদেশের মর্যাদা সমুন্নত রাখছেন| সোমবার (৮ জুলাই) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘বিশ্ব শান্তিরক্ষায় বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদান’বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন| অনুষ্ঠানের আয়োজন করে ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিজাব)| শামা ওবায়েদ বলেন, বাংলাদেশকে ভালোবেসে এবং দেশের সম্মান রক্ষায় তারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন| অনুষ্ঠানে তিনি জানান, আফ্রিকার বিভিন্ন দেশে সম্মেলনে অংশ নিয়ে তিনি বাংলাদেশি শান্তিরক্ষীদের কাজের প্রশংসা শুনেছেন| তারা জীবন বাজি রেখে দায়িত্ব পালন করে যাচ্ছেন জানিয়ে বলেন, অনেক সময় দেশের মানুষই তাদের অর্জন সঠিকভাবে উপলব্ধি করতে পারে না|শান্তিরক্ষীদের পরিবারের প্রতিও শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, প্রতিটি পরিবার তাদের বাবা, ¯^ামী বা ভাইকে দূর দেশে পাঠিয়ে দেয়| তারা নিরাপদে ফিরবেন কি না, সেটাও নিশ্চিত নয়| তবুও দেশপ্রেম থেকেই তারা এই দায়িত্ব পালনে সম্মতি দেন| তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার এবং পররাষ্ট্র মন্ত্রণালয় শান্তিরক্ষীদের অবদানকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখে| ভবিষ্যতেও শান্তিরক্ষীদের পাশে থাকার আশ্বাস দিয়ে শামা ওবায়েদ বলেন, আপনারা যেকোনো প্রয়োজনে আমাদের কাছে এলে আমরা তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করব এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করব| ডিজাব সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আন্তর্জাতিক ও নিরাপত্তা বিশ্লেষক এবং সামিট পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল (অব.) ড. মনিরুল ইসলাম আখন্দ, বাংলাদেশ নৌবাহিনীর কমোডোর (অব.) এম তাজিম উদ্দিন ভূঁইয়া এবং বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার কমোডোর মোহাম্মদ মুতাসির রহমান (এলপিআর)|